নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলাকারীর বিষয়ে আরো তদন্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলাকারী সন্ত্রাসী ব্রেনটন টেরেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ডের রয়েল কমিশন। এ কমিশন তার কর্মকা-, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও আন্তর্জাতিক সংযোগের বিষয় খতিয়ে দেখবে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিনদা আরডেন যখন ফ্রান্সে একটি বৈঠকের সহআয়োজন করছেন সোমবার তখন এই তদন্ত শুরু করেছে কমিশন। ওই বৈঠকে অনলাইনে সহিংসতা মোকাবিলায় বৈশ্বিক সমর্থন পাওয়ার চেষ্টা করছেন আরডেন। ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গত ১৫ই মার্চ জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে ব্রেনটন টেরেন্ট। ফেসবুকে সেই দৃশ্য লাইভ সম্প্রচার করে। এতে বেশ কয়েকজন বাংলাদেশী সহ নিহত হন কমপক্ষে ৫১ মুসল্লি। এ বিষয়ে নিউজিল্যান্ডের রয়েল কমিশন তদন্ত করছে। এটি এ রকম দ্বিতীয় কমিশনের শুনানি। এ বিষয়ে প্রধানমন্ত্রী আরডেন বলেছেন, কমিশনের তদন্ত রিপোর্ট এটা নিশ্চিত করতে সহায়ক হবে যে, এখানে আর কখনো এমন হামলা হবে না। সরকারের কাছে আগামী ১০ই ডিসেম্বর এই কমিশনের রিপোর্ট দেয়ার কথা রয়েছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’