নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর ক্যালিফোর্নিয়ায় মসজিদ পাহারা দিচ্ছেন অমুসলিমরা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে নামাজের সময় পাহারার দিচ্ছেন স্থানীয় অমুসলিমরা। এরই মধ্যে অকল্যান্ডের এ মসজিদটি পাহারা দেয়ার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ওই মসজিদটি উত্তর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত। মসজিদ পাহারা দেয়ার বেশ কয়েকটি ছবি আপলোড করে দিতিয়া ডেইনস নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ক্রাইস্টচার্চের ঘটনার পর থেকে মুসলিমরা যখন এই মসজিদে নামাজে দাঁড়ান। মসজিদের বাইরে অমুসলিমরা লাইন ধরে দাঁড়িয়ে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি আরও লিখেন, চলুন শান্তি এবং ভালোবাসা ছড়িয়ে দেই। গণমাধ্যমে খবরে আরও বলা হয়, এই এলাকায় দীর্ঘদিন ধরেই মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা স¤প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। তারা একে অপরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। আইজ্যাক টিএম লাট্টু নামে আরেক ব্যক্তি বলেছেন, স্কুলজীবন থেকেই আমি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের একসঙ্গে থাকতে দেখেছি। এটা বিশ্বাসের ত্রয়ী। এমনকি আমিও এখন মুসলিমদেরই একজন হয়ে গেছি। আমি আমাদের এই বন্ধনের জন্য গর্বিত। রয়টার্স।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং