Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউজ ইন্টারন্যাশনাল থেকে রেবেকা ব্রুকসের পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: July 16, 2011 | 10:10 AM

ইউএসএনিউজ ডেস্ক: মিডিয়া মুগল রুপার্ট মারডকের যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ ইন্টারন্যাশনাল থেকে অবশেষে পদত্যাগ করেছেন প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস। এদিকে নিউজ করপোরেশনের যুক্তরাষ্ট্রে ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনদের ফোন হ্যাকিং চেষ্টার অভিযোগ তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে এফবিআই।বৃটেনে ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে কয়েক সপ্তাহের চাপের মুখে নিউজ করপোরেশনের প্রধান নির্বাহী রুপার্ট মারডকের জোর সমর্থন সত্ত্বেও অবশেষে তিনি গতকাল পদত্যাগ করলেন। টাইমস অব লন্ডন, দ্য সান, স্কাই নিউজের কয়েকজন সাংবাদিক ব্রুকসের পদত্যাগপত্র জমা দেয়ার কথা জানিয়েছেন। লিখিত এক বার্তায় রুপার্ট মারডক এবং জেমস মারডকের কাছে পদত্যাগপত্র দেয়া এবং তা গৃহীত হওয়ার কথা জানিয়েছেন ব্রুকস। এক বিবৃতিতে তিনি মারডকের সহানুভূতিশীল সহযোগিতা এবং পরামর্শের জন্য তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য আমি গভীর দুঃখ অনুভব করছি। আমি তাদের প্রতি আমার সমবেদনা পুনর্ব্যক্ত করছি। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেছেন, কোম্পানিতে তার থাকার ইচ্ছে এর সুনামকে হুমকির সম্মুখীন করবে। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আল-জাজিরা জানিয়েছে, ব্রুকসের এ পদত্যাগের বিষয়টি একেবারেই অপ্রত্যাশিত। কেননা, ব্রুকসকে মারডক পরিবারের অংশ হিসেবেই তার মেয়ের মতো বলে বিবেচনা করা হতো। শুক্রবার তার পদত্যাগের বিষয়টি জানানোর আগেও রুপার্ট মারডক ব্রুকসের প্রতি তার দৃঢ় সমর্থনের কথা জানিয়েছিলেন। ব্রুকসকে নিজ পদে বহাল রেখে নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ ঘোষণা করার জন্য অনেকেই রুপার্ট মারডকের নিন্দা জানিয়েছেন। রোববার পত্রিকাটির সর্বশেষ সংস্করণ প্রকাশিত হওয়ার পর এর প্রায় ২০০ সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। কিন্তু মারডক কোম্পানির অন্য কর্মকর্তারা ব্রুকস নিজ পদে বহাল থাকায় বেশ সমালোচনা করছিলেন। রুপার্ট মারডকের মেয়ে এলিজাবেথ মারডক বৃহস্পতিবার ব্রুকসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। মারডক নিউজ করপোরেশনের অন্যতম প্রধান শেয়ার হোল্ডার প্রিন্সেস আলওয়ালিদ বিন তালালও একই ধরনের আহ্বান জানিয়েছিলেন। বন্ধ হয়ে যাওয়া নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিংয়ের ঘটনা তদন্তে পার্লামেন্টারি কমিটির সামনে ব্রুকস সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। স্কাই ইটালিয়ার সিইও টম মকব্রিজকে নিউজ ইন্টারন্যাশনালের নতুন সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে। রুপার্ট মারডকের ছেলে জেমস মারডক এক বিবৃতিতে বলেছেন, আমি মনে করি কোম্পানিকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে টম হচ্ছেন সর্বোৎকৃষ্ট ব্যক্তি। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বৃহস্পতিবার বলেছে, রুপার্ট মারডকের নিউজ করপোরেশনের বিরুদ্ধে ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের সদস্যদের ফোন হ্যাকিং চেষ্টার অভিযোগ তদন্ত করে দেখা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এফবিআই কর্মকর্তা বলেছেন, পিটার কিং বুধবার চিঠিতে যে অভিযোগ তুলেছেন সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান পিটার কিং এক চিঠিতে বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছিলেন। বৃটেনের ডেইলি মিরর-এ সোমবার প্রথমবারের মতো এ ধরনের সম্ভাব্য হ্যাকিংয়ের ব্যাপারে রিপোর্ট প্রকাশের পর যুক্তরাষ্ট্রেও মারডক কোম্পানির বিরুদ্ধে বিষয়টি তদন্ত করে দেখার দাবি উঠেছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV