Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউ ইয়র্কে পুলিশ স্টেশন, ডাকঘর ও পুলিশের গাড়িতে পাইপ বোমা হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: November 22, 2011 | 7:50 AM

ইউএসএ নিউজ ডেস্ক: পুলিশ স্টেশন, ডাকঘর ও পুলিশের গাড়িতে পাইপ বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। তার নাম হোসে পিমেনতেল (২৭)। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদসংক্রান্ত তিনটি অভিযোগ আনা হয়েছে। গত রবিবার নিউ ইয়র্ক কর্তৃপক্ষ জানায়, পুলিশ স্টেশন, ডাকঘর ও পুলিশের গাড়িতে পাইপ বোমা হামলার পরিকল্পনা করেছিল পিমেনতেল। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ, পুলিশ কমিশনার রেমন্ড কেলি ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সাইরাস ভ্যান্স রবিবার যৌথ সংবাদ সম্মেলনে পিমেনতেলের গ্রেপ্তার এবং তাকে অভিযুক্ত করার কথা জানান। তবে কবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তাঁরা।
পুলিশ কমিশনার কেলি বলেন, ডমিনিকান রিপাবলিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক পিমেনতেল (২৭) কয়েক বছর ধরেই নিউ ইয়র্কে বসবাস করছে। আল-কায়েদার প্রতি সহানুভূতি পোষণকারী পিমেনতেল ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকির অনলাইন সাময়িকীতে বোমা বানানোর কলাকৌশল সম্পর্কিত একটি প্রবন্ধ পড়ে পিমেনতেল বোমা বানানোর কৌশল রপ্ত করে। সে এ পর্যন্ত তিনটি বোমা বানিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ইয়েমেনে এক ড্রোন হামলায় আওলাকি নিহত হন। কেলি বলেন, ‘ইরাক ও আফগানিস্তান ফেরত মার্কিন সেনাদের হত্যা করার কথা বলত পিমেনতেল। এ ছাড়া ওয়াশিংটন হাইটসের ডাকঘর, নিউ ইয়র্কে পুলিশের গাড়িতে এবং নিউ জার্সির পুলিশ স্টেশনে বোমা হামলা চালানোর পরিকল্পনা ছিল পিমেনতেলের।’ মেয়র ব্লুমবার্গ জানিয়েছেন, পিমেনতেল সংগঠিতভাবে বোমা হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত নয়। সে একাই হামলার পরিকল্পনা করেছিল। মেয়র বলেন, সম্প্রতি নিউ ইয়র্কে একটি চিঠির বাঙ্ থেকে বোমা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বোমাটি পিমেনতেল বানিয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা এটা পরীক্ষা করে দেখছেন। সূত্র : বিবিসি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV