Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

নিউ ইয়র্কে বরিশাল বিভাগবাসী ঐক্যের স্বার্থে কল্যাণ সমিতির কমিটি গঠন থেকে বিরত:৬ই মার্চ সাধারণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: February 7, 2011 | 3:44 PM

 মতিউর রহমান লিটুঃ গত ৬ই ফেব্রুয়ারী নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেষ্ট্রুরেন্ট্রে বরিশাল বিভাগীয় কল্যান সমিতির সাধারন সভার আয়োজন করা হয়।আহবায়ক ওয়াদুদ তালুকদারের সভাপতিত্বে , সদস্য সচিব আবু তালেব মাতুব্বরের সার্বিক তত্বাবধানে ও ইসমাইল খান আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভার মুল উদ্দেশ্য ছিল আগামী দু বছরের জন্য একটি কার্যকরী পরিষদ গঠন করা।নতুন কমিটিতে সভাপতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন কায়কোবাদ খান ও মনিরুজ্জামান মিয়া। তবে সভায় উপস্থিত সাধারন মানুষের মুখে মুখে বেজে ওঠে ভিন্ন কথা, তারা বলেন আমরা আর একাধিক কমিটি চাই না। একটি মাত্র বরিশাল বিভাগীয় সংগঠনের আওতায় ঐক্যবদ্ধ থাকতে চাই। হাতে হাতে তালি বাজে – ব্যতিক্রমী আওয়াজ ওঠে ” ধান নদী খাল এই তিনে বরিশাল”। “আমরা সবাই ঐক্য চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই”। সকলে একবাক্যে রাজি হয়ে গেলেন। বন্ধ হয়ে গেল নতুন কমিটি গঠন। সহ মর্মিতা আর ভ্রাতৃত্ব বোধের নতুন দৃষ্টান্ত সৃষ্টি হল নিউ ইয়র্কের বুকে।অন্যান্য সমিতি থেকে আসা অতিথিবৃন্দরাও হাসি মুখে মেনে নিলেন সাধারন মানুষের এই ঐক্যের প্রস্তাব। সময় নির্ধারন করা হল আগামী ৬ই মার্চ। মুরুব্বীদের দায়িত্ব দেয়া হল সকল সমিতির সদস্য বা নেতৃবৃন্দের সাথে আলাপ করে ব্যাপক আকারে একটি সাধারণ সভার আয়োজন করা। উপস্থিত সকলকে সাধারণ সভা সফল করার দায়িত্ব দেয়া হয়।যদি আগামী ৬ই মার্চ সকলে মিলে ঐক্যবদ্ধ বরিশাল বিভাগবাসী হিসেবে কোন সংগঠনের আওতায় আসতে না পারেন তাহলে পরবর্তীতে কল্যাণ সমিতির নতুন কার্যকরী পরিষদ গঠনে কারো কোন আপত্তি থাকবে না বলে ও সভায় জানানো হয়। এবং বর্তমান আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নতুন পুর্নাংগ কমিটি করে দিতে বাধ্য থাকবেন।উল্লেখ্যঃ যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ সহস্রাধীক বরিশাল বিভাগবাসী রয়েছেন, এর মধ্যে অধিকাংশ বাস করেন নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গায়। সময় অসময় প্রয়োজনের তাগিদে একে অপরের বিপদের বন্ধু হিসেবে থাকেন। 

বিভিন্ন প্রতিকুলতার মাঝে আঞ্চলিক, রাজনৈতিক মত পার্থক্য থাকায় বিগত দিনে একাধিক  সংগঠনের জন্ম হয়েছে। দেরীতে হলেও সকলের মাঝে ঐক্যের যে বন্ধন সৃষ্টি হয়েছে সে বন্ধন অটুট রাখার জন্য আহুত এ সাধারন সভায় নিউ ইয়র্কে বসবাস রত সকল বরিশাল বিভাগবাসীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন এবং সংবাদের মাধ্যমে সাধারন সভার স্থান ও সময় সকলকে জানান হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV