Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত রাখার সংকল্প : নিউ ইয়র্কে বাংলাদেশ কালচারাল সোসাইটির অফিস উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: March 31, 2013 | 4:18 PM

এনা, নিউইয়র্ক : আমেরিকার বহুজাতিক সমাজে জন্মগ্রহণকারী বাংলাদেশী বংশোদ্ভূতদের বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত রাখার সংকল্পে নিউ ইয়র্কে চালু হলো ‘বাংলাদেশ কালচারাল সোসাইটি’। গত শনিবার রাতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ সোসাইটির অফিস উদ্বোধন করেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টের অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা। এ সময় সেখানে ছিলেন ব্রঙ্কসের সিটি কাউন্সিল উইম্যান এনাবেল পালমা শ্রমিক ইউনিয়ন লিডার মাফ মিসবাহ, ডেমোক্র্যাটিক পার্টির সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল, প্রবাসের বিশিষ্ট আইনজীবী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এন মজুমদার, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভানেত্রী বদরুন নাহার মিতা, শেখ আল মামুন, প্রতিষ্ঠানটির সভাপতি নুরল আবেদীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল হাসান, সহসভানেত্রী রোজিনা ইসলাম রোজী, সাংস্কৃতিক সম্পাদিকা হারুনা আকতার প্রমুখ। ‘শান্তির জন্য সংস্কৃতি’ সেøাগানে উজ্জীবিত নয়া এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং কর্মকর্তাদের প্রায় সবাই শিশু অবস্থায় বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছেন এবং আমেরিকার আলো-বাতাস-সংস্কৃতির মধ্যে বড় হয়েছেন। তবুও তারা বাঙালি মা-বাবার সংস্কৃতি আঁকড়ে রয়েছেন এবং আমেরিকায় জন্মগ্রহণকারী সন্তানদেরও বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধরে রাখতে চাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর শুভেচ্ছা বক্তব্যে এ কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদিকা নাসরিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতির ইতিহাস অনেক পুরনো এবং সে সংস্কৃতির বিকাশ যত বেশি ঘটানো যাবে ততই আমেরিকার বহুজাতিক সমাজে বাঙালির অস্তিত্ব আরো দৃঢ়ভাবে প্রোথিত হবে।’ স্টুডেন্ট ভিসায় উচ্চশিার জন্য আমেরিকায় আসার পর নয়া জীবন শুরুর অত্যন্ত কষ্টের দিনগুলোর স্মৃতিচারণ করেন কুইন্স ডেমোক্র্যাটিক কাবের ভাইস প্রেসিডেন্ট এবং আরএলবি গ্র“প করপোরেশনের চেয়ারম্যান আকতার হোসেন বাদল। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সে আতঙ্ক গ্রাস করেছে আটলান্টিকের এ পাড়কেও। এ অবস্থার অবসানে আমাদের নতুন প্রজন্মকে ভূমিকা রাখতে হবে এবং সে জন্যই বাংলাদেশী সংস্কৃতির মধ্যে নতুন প্রজন্মকে বড় করতে হবে। প্রবাসের বিশিষ্ট আইনজীবী ও এ কালচারাল সোসাইটির উপদেষ্টা এন মজুমদার বলেন, আমাদের আওয়ামী লীগ ও বিএনপির কোন্দলের বাইরে থেকে বাংলাদেশী বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা হলেই কমিউনিটিতে আমাদের গুরুত্ব বাড়বে এবং কংগ্রেসের কাছে থেকে বাংলাদেশের স্বার্থ উদ্ধার করা সহজ হবে। নতুন প্রজন্মের আরেক প্রতিনিধি বদরুন নাহার খান মিতা বলেন, প্রতি বছরের মতো এবারো গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় ঢাকা থেকে আমার বাবা ফোন করে নিষেধ করেছেন। বাংলাদেশে মানুষের নিরাপত্তা নেই। হানাহানি মারামারি চলছে অবিরতভাবে। এটি কেন ঘটছে তা আমরা সবাই জানি। তাই আমরা আওয়ামী লীগ আর বিএনপির নামে বিভক্ত হতে চাই না। আমরা মার্কিন রাজনীতি ও প্রশাসনের সাথে মিলেমিশে বাংলাদেশের জন্য কিছু করতে চাই। সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ বলেন, বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্য সর্বজনবিদিত। আমাদের সংস্কৃতি বরাবরই জীবনধারাকে এগিয়ে নেয়ার প্রেরণা দেয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উৎসাহ জোগায়। সেই সংস্কৃতির মধ্যে বাংলাদেশী বংশোদ্ভূতদের জড়িয়ে রাখতে পারলে তা হবে বহুজাতিক এ সমাজে বাঙালির আরেকটি বিজয়।
আমেরিকায় বড় হওয়া প্রজন্মের উদ্যোগে বাংলা ভাষা ও সংস্কৃতি লালন ও বিকাশের এমন মহৎ উদ্যোগ নিউ ইয়র্কে এটিই প্রথম। ফলে বিষয়টি কমিউনিটির অনেকের দৃষ্টি কেড়েছে। এই কালচারাল সোসাইটির আত্মপ্রকাশকে অনেকে ভবিষ্যতের জন্য একটি আশার প্রদীপ বলে মনে করছেন। এই সেন্টার থেকে নতুন প্রজন্মকে ভাষা ও সংস্কৃতি শিা দানের পাশাপাশি বাংলাদেশ থেকে নবাগতদের আমেরিকার নানা সুযোগ সুবিধার তথ্য বিনামূল্যে দেয়া হবে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV