নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থীর সমর্থনে ‘বাংলাদেশী ফর এন্থনি উইনার’
এনা, নিউ ইয়র্ক : বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থীরা এখন ছুটছেন বাংলাদেশীদের ঘরে ঘরে। জনমত জরিপে শীর্ষে থাকা মেয়র প্রার্থী এন্থনি উইনার ২৪শে জুলাই রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন বাংলাদেশী কম্যুনিটির বিশিষ্ট কয়েকজনের সঙ্গে। এ সময় এন্থনি উইনারকে জানানো হয় যে, নিউ ইয়র্ক সিটির বাংলাদেশী ভোটারের ৯৮% হলেন ডেমক্র্যাট এবং তারা তার পক্ষেই থাকবেন। বৈঠকে বাংলাদেশীদের উত্থান এবং নির্বাচনে তাদের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ‘বাংলাদেশী ফর এন্থনি উইনার’ নামে একটি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির ব্যবসা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শওকত আলী এবং প্রধান সমন্বয়কারী হয়েছেন মূলধারার ব্যবসায়ী, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট আকতার হোসেন বাদল। আহবায়ক হয়েছেন ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, নির্বাচনী তহবিল সংগ্রহ কমিটির চেয়ারম্যান-নাসির খান পল, কো-চেয়ারম্যান ডা. মঞ্জুরুল হাসান, আইন সম্পর্কিত কর্মকর্তা এডভোকেট আবদুল কাইয়ুম, ব্যবস্থাপনা ও কম্যুনিকেশন কর্মকর্তা মোহাম্মদ জাফর তালুকদার এবং প্রচার ও যোগাযোগ সম্পর্কিত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের সাবেক সদস্য এন্থনী উইনারকে নিয়ে শিগগিরই এ কমিটি একটি ইফতার পার্টির আয়োজন করবে বলে বৈঠক শেষে বার্তা সংস্থা এনাকে জানান আকতার হোসেন বাদল। তিনি বলেন, সিটি মেয়র পদে সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী এন্থনী উইনারকে বাংলাদেশীদের এগিয়ে চলার পথে সহযাত্রী করতে চাই। সেজন্যে আমরা তার নির্বাচনী প্রচার টিমের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকবো। প্রসঙ্গত উল্লেখ্য যে, এন্থনি উইনার জ্যুইস হলেও তার স্ত্রী হচ্ছেন মুসলমান। তার স্ত্রীর নাম হুমা আবেদীন। তিনি দীর্ঘদিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের আন্তর্জাতিক পরামর্শ দাতা হিসেবে কাজ করেছেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’