Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে গুলিতে নিহত ২, আহত ১০ জন

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: August 24, 2012 | 12:22 PM

অনলাইন ডেস্ক  : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে প্রকাশ্যে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ওই বন্দুকধারীও রয়েছেন। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী হামলাকারীর নাম জেফরি জনসন (৫৩)। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল নয়টার কিছুক্ষণ আগে অজ্ঞাত এক বন্দুকধারী তাঁর একজন সহকর্মীকে ম্যানহাটনের ব্যস্ততম সড়কে ফেলে প্রথমে গুলি করেন। এরপর পথচারীদের ওপর প্রকাশ্যে গুলি চালান তিনি। নিউইয়র্কের পুলিশ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বন্দুকধারীকে গুলি করেন। পুলিশের ছোড়া একটি গুলিতে তিনি নিহত হন। পুলিশ এ ঘটনার সঙ্গে এখনো সন্ত্রাসের কোনো যোগসূত্র খুঁজে পায়নি। নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, বন্দুকধারী চাকরিচ্যুত হওয়ার ঘটনায় সাবেক সহকর্মীর ওপর অতর্কিত হামলা চালান। ওই সহকর্মীর ওপর ক্ষোভ ছিল তাঁর। তবে ক্ষোভের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দুকধারী নির্বিচারে গুলি চালিয়েছেন। এ ঘটনায় আহত অনেককে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে দুটি রক্তাক্ত গোলাগুলির ঘটনা ঘটল। গত ২০ জুলাই মধ্যরাতে ব্যাটম্যান সিরিজের চলচ্চিত্র ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ চলার সময় কলোরাডোর একটি প্রেক্ষাগৃহে ঢুকে প্রকাশ্যে গুলি  চালান এক বন্দুকধারী। এতে ১২ জন নিহত ও ৫৮ জন আহত হন। এ ঘটনার কয়েক দিন পর ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের উইকিনসনের মিলাওয়াউকিতে অপর এক বন্দুকধারী একটি শিখ মন্দিরে হামলা চালালে ছয়জন নিহত ও তিনজন গুরুতর আহত হন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV