নিউ ইয়র্কের ইসলামিক সেন্টার ও মন্দিরে বোমা নিক্ষেপ

ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইসলামিক সেন্টার এবং মন্দিরসহ চারটি স্থানে অজ্ঞাত দুষ্কৃতকারীরা হাতে তৈরি বোমা নিক্ষেপ করেছে। এ হামলায় কেউ হতাহত না হলেও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনা কর্তৃপক্ষ ক্ষতিয়ে দেখছে। নিউ ইয়র্কের কুইন্সের কাছে সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মন্দির হিসেবে ব্যবহৃত একটি বাড়ি, ইসলামিক সেন্টার ইমাম আল-খোয়ি ফাউন্ডেশনের একটি বাড়ি এবং একটি দোকানকে লক্ষ্য করে ঘরে তৈরি মলোটভ ককটেইল নিক্ষেপ করে। পুলিশ বলেছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেছেন, কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ, বিবৃতিতে তিনি বলেন কুইন্সে যে মলোটভ ককটেইল নিক্ষেপ করেছে, তার উদ্দেশ্য যা-ই হোক না কেন, সেটা আজকের নিউ ইয়র্কের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। ব্লুমবার্গ বলেন, নিউ ইয়র্ক পুলিশ বিভাগের হেইট ক্রাইম ইউনিট এবং তদন্ত দল পুরোদমে বিষয়টিতে কাজ করছে। দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, ওই হামলায় অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে কোন মানুষ এতে হতাহত হয়নি। পুলিশ জানিয়েছে, চারটি হামলার মধ্যে তিনটির ক্ষেত্রেই স্টারবাকসের বোতল দিয়ে তৈরি করা মলোটভ ককটেইল ব্যবহার করা হয়েছে। প্রথম হামলার ঘটনাটি ঘটে বোদেগা নামের একটি দোকানে। এর ঠিক ১০ মিনিট পর একটি বাড়িতে বোমা নিক্ষেপের সঙ্গে সঙ্গেই সেখানে আগুন ধরে যায়। এরপর ইসলামিক সেন্টার এবং মন্দিরে বোমা নিক্ষেপ করা হয়। নিউ ইয়র্কের সবচেয়ে পরিচিত শিয়া মসজিদ ইমাম আল-খোয়ি ফাউন্ডেশনেই অবস্থিত। এর ওয়েবসাইটের তথ্য অনুয়ায়ী এ সেন্টারটি শিক্ষা, দাফন সেবা, পরামর্শ প্রদান এবং হজযাত্রীদের সহযোগিতা করার কাজ করে থাকে। মন্ট্রিল এবং ইসলাসমাবাদসহ বেশ ক’টি শহরে এর শাখাও রয়েছে। পুলিশ বলেছে হিন্দুরা পূজার জন্য যে বাড়িটি ব্যবহার করছেন সেটি বাইরে থেকে বোঝার উপায় নেই। একজন পুরোহিত পূজা-অর্চনার জন্য ওই বাড়িটিকে ব্যবহার করেন। ইসলামিক সেন্টারের একজন ইমাম বলেছেন বোমা নিক্ষেপের সময় সেখানে ৮০ জন মানুষ উপস্থিত ছিলেন। এ হামলায় জানালার কাঁচ ভেঙে গেছে বলে তিনি উল্লেখ করেন। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests