নিউ ইয়র্কে নূরুল কবির, তারেক ও জয় নেতা হতে পারবেন না
এনা: ইংরেজি দৈনিক নিউএজ-এর সম্পাদক নূরুল কবির মনে করেন, তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতিতে নেতা হয়ে উঠতে পারবেন না।কারণ বাংলাদেশের মানুষ সম্ভবত ডাইন্যাস্টির রাজনীতি আর গ্রহণ করবে না। বাংলাদেশের রাজনীতিতে এ দু’জনকেই তাদের মায়েরা মানুষের ওপর জোর করে চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। নূরুল কবির অতিসমপ্রতি মওলানা ভাসানীর ওপর আয়োজিত এক সম্মেলনে যোগ দিতে এখানে এসেছিলেন। তখনই সাপ্তাহিক ঠিকানাকে একটি সাক্ষাৎকার দেন তিনি। বলেন, মানুষ কেবলমাত্র জিয়ার সন্তান বা খালেদার সন্তান কিংবা শেখ মুজিবুর রহমানের নাতি কিংবা শেখ হাসিনার পুত্র হিসেবে এদের নেতৃত্ব গ্রহণ করবে- এটা মনে করার কোন কারণ দেখি না। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে নানান ভাঙচুর ও মেরুকরণ ঘটবে- এমনটাই মনে হচ্ছে।
বাংলাদেশের সাংবাদিকতা প্রসঙ্গে নূরুল কবির বলেন, দুর্ভাগ্য হচ্ছে- সাংবাদিকতা দু’টি ধারায় বিভক্ত। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপিপন্থি। সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। নিশ্চয়ই কোন দলের প্রতিও আনুগত্য থাকতে পারে। কিন্তু তার পেশাগত তৎপরতার মধ্যে যদি দলীয় স্বার্থ-ভাবাপন্নতার ছাপ পড়ে এবং তিনি যে দলের অনুরক্ত-জনগণকে তথ্য সরবরাহের পেশাগত দায়িত্ব পালনের সময় যদি সেই দলের অগণতান্ত্রিক কার্যকলাপকে প্রতিষ্ঠার চেষ্টা করেন, সেটা তো আর সাংবাদিকতা হলো না। সেটা হলো ওই দলের তরফে গণসংযোগ কর্মকর্তার ভূমিকা পালন করা।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি