নিউ ইয়র্ক জেএফকে বিমানবন্দরে তল্লাশির নামে বাংলাদেশীর ডলার চুরি, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
ডেস্ক: নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে তল্লাশির নামে বাংলাদেশী এক বিমানযাত্রীর কাছ থেকে পাঁচ হাজার ডলার চুরি করেছেন বিমানবন্দরের কর্তব্যরত নিরাপত্তাকর্মী। গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের পরে নিরাপত্তাকর্মী আলেকজান্দ্রা ফ্লিডকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, বিমানে ওঠার আগে নিরাপত্তাকর্মীরা তার নিয়মিত তল্লাশি শুরু করেন। এ সময় তার পরনের জ্যাকেট খোলা হয়। পরে সেটি এক্স-রে তল্লাশির জন্য পাঠানো হয়। তল্লাশির পরে ওই যাত্রী জ্যাকেটটি পরেন। কিন্তু তিনি দেখেন তার পকেটে রাখা পাঁচ হাজার ডলার নেই। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি বিমানবন্দরের নিরাপত্তা বিভাগকে জানান। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ক্লোজ সার্কিট ক্যামেরায় পুরো বিষয়টি তল্লাশি করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায়, এক্স-রে মেশিনে যাত্রীর জ্যাকেটে রাখা ডলার ধরা পড়ে। নিরাপত্তাকর্মী আলেকজান্দ্রাকে সঙ্গে সঙ্গে কিছু একটা নিয়ে বাথরুমের দিকে যেতে দেখা যায়। ডলার উদ্ধার না হলেও এ থেকেই নিরাপত্তাকর্মীরা নিশ্চিত হয়েছেন যে, আলেকজান্দ্রাই সেটি সরিয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি বাথরুমেই ওই ডলার কারো কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জেএফকে বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষের মুখপাত্র আল ডেলা ফেইভ জানান, নিরাপত্তাকর্মী আলেকজান্দ্রাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests