Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট: পাকিস্তানে স্থল অভিযান বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: December 21, 2010 | 11:37 PM

 
ইউএসএনিউজ  ডেস্ক: সন্ত্রাস নির্র্মূলে যথাযথ পদক্ষেপ নেয়নি পাকিস্তান। এ জন্য ওই দেশটির প্রতি অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র। ফলে তারা সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান বাড়ানোর জন্য চাপ দিতে শুরু করেছে পাকিস্তানের ওপর। নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ওয়াশিংটন ও আফগানিস্তানের মার্কিন কর্মকর্তারা এ প্রস্তাব দিয়েছে।
তা কার্যকর করা হলে  পাকিস্তানের ভেতরে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়বে। পাল্টা হামলার আশংকায় পাকিস্তানে মার্কিন বাহিনীর কার্যক্রম যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করা হয়। তবে ওই রিপোর্টে বলা হয়েছে, প্রস্তাবটি এখনও অনুমোদন করা হয়নি। বিবেচনাধীন রয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, এর আগে এ ধরনের বেশ কয়েকটি উদ্যোগ পাকিস্তানের কর্মকর্তাদের ক্ষোভের কারণ হয়েছে। তা জেনেও মার্কিন কর্মকর্তারা বেশ আশ্বস্ত হয়েছেন যে, সীমান্তবর্তী বিদ্রোহী তৎপরতা দমনে তাদের বর্তমান নীতি পরিবর্তন করা ছাড়া কোন বিকল্প নেই। আফগান-পাকিস্তান নীতির বার্ষিক পর্যালোচনা রিপোর্ট ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্পষ্ট করেই বলেছেন, সন্ত্রাসবাদী লড়াইয়ে পাকিস্তানকে আরও তৎপর হতে হবে। এক্ষেত্রে তিনি পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের আস্তানার ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছেন। এ ব্যাপারে মার্কিন প্রশাসনের এখনও কোন সর্বসম্মত মতো পাওয়া যায়নি। ওয়াশিংটন ও কাবুলে কর্তব্যরত মার্কিন কর্মকর্তারা বলেছেন, তালেবান এবং হাক্কানির নেটওয়ার্কের নেতৃতবৃন্দকে আটক বা হত্যা করতে তারা এখন স্থল পর্যায়ে অভিযান চালানোর পরিকল্পনা করছেন। তবে মার্কিন কর্মকর্তারা এসব বিদ্রোহী নেতাকে হত্যার পরিবর্তে আটক করতেই বেশি আগ্রহী। তারা মনে করেন বিদ্রোহী নেতাদেরকে ধরতে পারলে তাদের কাছ থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য পরবর্তী সময়ে অভিযান চালানোর ক্ষেত্রে গাইড হিসেবে কাজে লাগানো যায়। 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV