Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় PeopleNTech এর পূনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: October 29, 2012 | 3:36 PM

গত ২৭ শে অক্টোবর  নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় পিপলএনটেক এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলএনটেক এর প্রতিষ্ঠাতা ও সি.ই.ও. প্রকৌশলী জনাব আবু হানিফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলএনটেক এর প্রেসিডেন্ট ফারহানা হানিফ।অনুষ্ঠান পরিচালনা করেন সফটওয়্যার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।যাদের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় তারা হলেন সফটওয়্যার প্রকৌশলী মাসুদ আলম, দিলারা সুমী, শিপন, আফরোজা বিথী সহ অনেকে।

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন সোমা রহমান। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী যারা বিভিন্ন পর্যায়ে চাকুরীরত তাদের অনেকেই কৌতুক পরিবেশন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী জনাব আবু হানিফ অনুষ্ঠান আয়োজকদের প্রসংশা করেন এবং ভবিষ্যতে ব্যাপক পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন কমিউনিটির উন্নয়নে আই.টি. শিক্ষার বিকল্প নাই। আই. টি. শিক্ষা, উন্নতমানের চাকুরী এবং মুলধারার সাথে সম্পৃক্ততার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। পিপলএনটেক এমনই একটি প্রতিষ্ঠান যেখানে সময়ের সাথে তাল মিলিয়ে চাকুরীর জন্য প্রশিক্ষন এবং চাকুরী দেওয়া হয়।

প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ফারহানা হানিফ আয়োজকদের ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠানের আশাবাদ ব্যাক্ত করেন।অনুষ্ঠানে একটি সুদৃশ্য মোড়ানো বক্স নিয়ে খেলার সুচনা করেন আফরোজা বিথী। খেলাটি ছিলো খুবই উপভোগ্য এবং দর্শকরা তা করতালির মধ্য দিয়ে উপভোগ করেন।সবশেষে অনুষ্ঠিত হয় নৈশভোজ। মুখরোচক খাবার যা সবাই উপভোগ করেন। নৈশভোজ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী জনাব আবু হানিফ সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV