নিউ জারসি রাজ্যের গভর্নর ফিল মারফির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সুব্রত চৌধুরী – পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস।এই সিয়াম সাধনার মাসে গত ১২ এপ্রিল , মঙ্গলবার নিউজারসি রাজ্যের মাননীয় গভর্নর ফিল মারফির উদ্যোগে ‘ইফতার মাহফিল’ এর আয়োজন করা হয়। নিউজারসি রাজ্যের প্রিন্সটনের ৩৫৪ স্টকটন স্ট্রীটে অবস্হিত গভর্নরের সরকারী বাসভবন ‘ড্রামথওয়াকেট’ এ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে নিউজারসি রাজ্যে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এই ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে অন্যান্যদের সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলও অংশগ্রহন করেন।
মাননীয় গভর্নর ফিল মারফি ও ফার্ষ্ট লেডি টামি মারফি ইফতার মাহফিলে অংশগ্রহনকারী অভ্যাগতদের সুস্বাগত জানান এবং তাঁদের সাথে পবিত্র মাহে রমজানের শুভেচছা বিনিময় করেন। ইফতার মাহফিলে অংশগ্রহনকারী মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করায় মাননীয় গভর্নর ফিল মারফিকে আন্তরিক ধন্যবাদ জানান।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করায় গভর্নর ফিল মারফিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কমিউনিটির বিদগ্ধজনরা মনে করেন, নিউজারসি রাজ্যের মাননীয় গভর্নর ফিল মারফির ইফতার মাহফিলে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল আমন্ত্রণ পাওয়ায় প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে ।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion