Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউ জারসি রাজ্য সিনেটর ভিনসেন্ট জে পলিস্তিনার সাথে বিএএসজে নেতৃবৃন্দের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: June 15, 2022 | 2:02 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী– গত ১৫ জুন, বুধবার দুপুরে নিউজারসি রাজ্যের সিনেটর  ভিনসেন্ট জে পলিস্তিনার সাথে মতবিনিময় করার লক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাতে মিলিত হন। আটলান্টিক সিটির সিনেটরের অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  সভাপ জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, আটলান্টিক সিটি স্কুল

বোর্ড সদস্য সুব্রত চৌধুরী  এসময় উপস্থিত ছিলেন। 

বিএএসজে নেতৃবৃন্দ সিনেটর ভিনসেন্ট জে পলিস্তিনার  সাথে বাংলাদেশ কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সংগঠনের নেতৃবৃনদ তাঁদেরকে মতবিনিময় ও সাক্ষাতের সুযোগ দেওয়ায় সিনেটরকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এসোসিয়েশন অব  সাউথ জার্সির  নেতৃবৃন্দ সিনেটরকে বলেন, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁকে পাশে পাবেন বলে তাঁরা আশা করেন।বিএএসজের উদ্যোগে আগামী ১৯ জুলাই, মংগলবার অনুষ্ঠিতব্য “বাংলাদেশ মেলা”য় তাঁকে অতিথি হিসাবে উপস্হিত থাকার আমন্ত্রণ জানালে তিনি সাগ্রহে রাজি হন।

এছাড়া বিএএসজে নেতৃবৃন্দ  আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের
মিলন কেন্দ্র “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি সানন্দে রাজি হন এবং তাঁর সুবিধাজনক সময়ে তিনি তা পরিদর্শনের আশ্বাস দেন।
মতবিনিময়কালে সিনেটর  ভিনসেন্ট জে পলিস্তিনা বিএএসজে
নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন,  বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁরা তাঁকে সব সময় পাশে পাবেন। তিনি আরো বলেন,বাংলাদেশি আমেরিকানরা আক্ষরিক অর্থেই আন্তরিক,বন্ধুবৎসল ।তাঁরা আমার সত্যিকারের বন্ধু।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV