নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সুব্রত চৌধুরী- নিউ জার্সি রাজ্যের এগ হারবার সিটির পোমনা জৈন হিন্দু মন্দিরের মিলনায়তনে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় গীতি নৃত্যনাট্য শিবলীলা মঞ্চস্থ হয়েছে । নভরানা ডান্স একাডেমির শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।
শিবলীলা মানে মহাদেবের সেই সব রহস্যময়, প্রতীকপূর্ণ কর্ম যা বিশ্বজগতের ভারসাম্য রক্ষা ও আত্মার মুক্তির পথ দেখায়। তাঁর প্রতিটি লীলাই গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে। শিবের প্রধান লীলাগুলো হলো-সমুদ্র মন্থনে নীলকণ্ঠ রূপ,তাণ্ডব নৃত্য (নটরাজ),অর্ধনারীশ্বর রূপ, ভক্তদের রক্ষা।
শিবলীলা পরিচালনায় ছিলেন ভরসা নায়েক, বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সন্দীপ সপরকার, নেহা সুমিত, মাধুরা লোহিত,হর্ষ প্রমুখ। সত্তরজন কলাকুশলী এতে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক দর্শক আড়াই ঘণ্টাব্যাপী মনোজ্ঞ এই গীতি নৃত্যনাট্য প্রাণভরে উপভোগ করেন ।
আয়োজকদের পক্ষে বিনোদ ভেলোর ও দীপক শাহ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion