Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউ মেক্সিকো মিলিশিয়া গ্রুপের এক সন্দেহভাজন নেতা সাবেক প্রেসিডেন্ট ওবামাকে হত্যার পরিকল্পনা করেছে : এফবিআই

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: April 24, 2019 | 1:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলেছে, নিউ মেক্সিকো মিলিশিয়া গ্রুপের একজন সন্দেহভাজন নেতা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেছে।

বারাক ওবামা ছাড়াও ৬৯ বছর বয়সী ল্যারি মিচেল হপকিনস এবং তার দল ইউনাইটেড কন্সটিটিউশনাল প্যাট্রিয়টস হিলারি ক্লিনটন এবং ধণকুবের জর্জ সরোসকেও হত্যার পরিকল্পনা করেছেন।

এফবিআই বলেছে তাদের কাছে এ ধরণের তথ্য রয়েছে। সন্দেহভাজন হামলাকারী আদালতে যে জবানবন্দী দিয়েছেন সেটি এ সপ্তাহে প্রকাশ করা হয়েছে। যদিও তিনি কবে একথা বলেছেন সেটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।


হপকিনস-এর আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী বলেছেন, হপকিনস এ ধরণের কোন পরিকল্পনা করেছেন- সেটি সম্পূর্ণ মিথ্যা।

গত সোমবার হপকিন্সকে নিউ মেক্সিকোর একটি আদালতে উপস্থাপন করা হয়েছে। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক রাখার অভিযোগ আনা হয়েছে।

তাকে গত শনিবার আটক করা হয়েছে। এর আগে নিউ মেক্সিকোর সীমান্তে মরুভূমিতে তার দল বেশকিছু অভিবাসন প্রত্যাশীদেরকে আটক করেছিল।

তবে এই দলটি বলছে, আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশীরা যাতে দেশে ঢুকতে না পারে সেজন্য তারা মার্কিন সীমান্ত রক্ষীদের সাহায্য করছিল।

কিন্তু সীমান্তে এই দলটির কর্মকাণ্ড নিয়ে অনেকে সমালোচনা করেছেন।

২০১৭ সালে এফবিআই এ দলটি সম্পর্কে অবগত হয়। তখন এফবিআই জানতে পারে যে ইউনাইটেড কন্সটিটিউশনাল প্যাট্রিয়ট নামের সংগঠনটি মি: হপকিন্স-এর বাড়ির বাইরে থেকে কর্মকাণ্ড পরিচালনা করছে।

তাদের ২০ জন সদস্য আছে । তাদের কাছে একে৪৭ রাইফেল এবং অন্যান্য অস্ত্র থাকার খবর আসে এফবিআই-এর কাছে।

এফবিআই-এর বিশেষ এজেন্ট ডেভিড গ্যাব্রিয়েল আদালতে যে এফিডেভিট দাখিল করেছেন সেখানে বলা হয়েছে, ” হপকিন্স বক্তব্য দিয়েছে যে ইউনাইটেড কন্সটিউশনাল প্যাট্রিয়ট প্রশিক্ষণ দিচ্ছিল জর্জ সরোস, হিলারি ক্লিনটন এবং বারাক ওবামাকে হত্যা করার জন্য। কারণ তারা আনটিফা নামের একটি বামপন্থী গ্রুপকে সমর্থন করেন।”

কিন্তু অভিযুক্ত হপকিন্সের আইনজীবী ও’কনেল প্রশ্ন তোলেন, তার মক্কেলকে কেন দুই বছর আগে আটক করা হয়নি?

তিনি আরো বলেন, ২০১৭ সালে এফবিআই হপকিন্স-এর বাড়ি তল্লাশি করেছিল। সে সময় তার বাড়িতে যেসব অস্ত্র পাওয়া গিয়েছিল, সেগুলোর মালিক ছিলেন হপকিন্স-এর স্ত্রী। কিন্তু সে সময় এফবিআই হপকিন্সকে আটক করেনি।

অভিযুক্তের আইনজীবী প্রশ্ন করেন, “এটা যদি এতোই ভয়ঙ্কর অপরাধ হতো, তাহলে তখন তাকে সাথে-সাথেই কেন আটক করা হয়নি?”

হপকিন্স-এর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রমাণিত হলে তার ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। সূত্র : বিবিসি/নয়া দিগন্ত অনলাইন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ