Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

জনশুমারির ফরম থেকে ‘নিগ্রো’ শব্দটি বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: February 26, 2013 | 2:50 PM

ডেস্ক : ১১৩ বছর ধরে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের বর্ণপরিচয়ের জন্য জনশুমারির কাগজপত্রে ‘নিগ্রো’ শব্দটি ব্যবহার করা হচ্ছে। এবার তা শোধরানোর উদ্যোগ নিয়েছে জনশুমারি ব্যুরো। সিদ্ধান্ত হয়েছে জনশুমারির ফরম থেকে ‘নিগ্রো’ শব্দটি বাতিল করা হবে। তার বদলে কেবল ‘ব্ল্যাক’ বা ‘আফ্রিকান-আমেরিকান’ শব্দ দুটি ব্যবহার করা হবে। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। জনশুমারি ব্যুরোর জাতি পরিসংখ্যান শাখার প্রধান নিকোলাস জোনস বার্তাসংস্থা  এপি-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে জনশুমারির ফরমে বর্ণ উল্লেখ করার জন্য পাঁচটি ঘর আছে। তার একটিতে বলা আছে- কৃষ্ণাঙ্গ, আফ্রিকান-আমেরিকান অথবা নিগ্রো। আগামী বছর সেখান থেকে নিগ্রো শব্দটি বাদ দেওয়া হবে। নিকোলাস জানান, আগামী বছর জনশুমারি ব্যুরো দেশের ৩৫ লাখ পরিবারের মধ্যে শুমারির নতুন ফরম বিতরণ করবে। সে সময় এ পরিবর্তন কার্যকর হবে। কয়েক মাস ধরে চালানো জনমত জরিপ ও জনশুমারি গবেষণায় দেখা গেছে, কিছু কৃষ্ণাঙ্গ নাগরিক এখনো নিজেদের নিগ্রো বলেই পরিচয় দেয়। তবে অনেকেই শব্দটিকে ‘আপত্তিকর ও সেকেলে’ মনে করে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বর্ণ ও জাতিবিষয়ক লেখক ম্যাথিউ স্নিপ এ গবেষণা জরিপের ফল সম্পর্কে বলেছেন, “সময় বদলাচ্ছে, বদলাচ্ছে শব্দের মানে। এ দেশে বর্ণ শব্দের মানেও যে বদলাচ্ছে এ সিদ্ধান্ত তারই প্রতিফলন। ‘নিগ্রো’ শব্দটি নতুন প্রজন্মের আফ্রিকান-আমেরিকানদের সেই সময়কে মনে করিয়ে দেয়, যখন তারা দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ছিল।” যুক্তরাষ্ট্রে নিগ্রো শব্দটির প্রথম প্রচলন ঘটে জিম ক্রো যুগে (১৮৭৬ থেকে ১৯৬৫ সালের বর্ণবাদী বিভক্তির যুগ)। ওই সময় এমন সব আইন, নিয়ম ও প্রথার প্রচলন ছিল- যার মধ্য দিয়ে সব নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে কালো আমেরিকানদের বঞ্চিত করা হয়েছে। নিগ্রো শব্দটি জনশুমারিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয় ১৯০০ সালে। তারও আগে আফ্রিকান-আমেরিকানদের ‘অশ্বেতাঙ্গ’ বলা হতো। তাচ্ছিল্য করে অশ্বেতাঙ্গের বদলে নিগ্রো শব্দটির প্রচলন ঘটে। ১৯৬০-এর দশকে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে আফ্রিকান-আমেরিকানদের নাগরিক অধিকার আন্দোলনের মধ্য দিয়ে কৃষ্ণাঙ্গরা নিগ্রো শব্দটি প্রত্যাখ্যান করে। তারা নিজেদের কৃষ্ণাঙ্গ বা আফ্রিকান-আমেরিকান বলে পরিচয় দিতে শুরু করে। সূত্র : এপি।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV