নিজেকেই বিয়ে…
ডেস্ক: চলে গেছে জীবনের ৩০টি বসন্ত। পরিচয় হয়েছে অনেক পুরুষের সঙ্গে। কিন্তু কাউকেই পছন্দ হয়নি নিজের বর হিসেবে। একপর্যায়ে পুরুষদের থেকে সব রকমের উৎসাহ হারিয়ে ফেলেন তাইপের সুন্দরী অফিসকর্মী ওয়ে ইহ চেন। ফলে বিয়ের জন্য কোন পার্টনার পাচ্ছিলেন না। কিন্তু সমাজের ও পরিবারের চাপ আছে। বিয়ে করতে হবে। অগত্যা কি আর করা। বিয়ে করার সিদ্ধান্ত নিলেন চেন (৩০)। তবে এতে কোন বর থাকবে না। চেন যে নিজেকেই নিজে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বর নেই তাতে কি। আয়োজনের কোন কমতি করেননি চেন। সাদা ড্রেস পরে পোজ দিয়েছেন বিয়ের সাজে। অনুষ্ঠান সাজানোর জন্য এনেছেন ওয়েডিং প্ল্যানার। বিয়ে অনুষ্ঠানের জন্য ভাড়া করেছেন বিলাসবহুল ব্যাংকুইট। উপস্থিত ছিলেন তার ৩০ জন বন্ধু। এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ায় সিঙ্গেল হানিমুনের জন্য টাকাও জমা দিয়েছেন তাইওয়ানের অধিবাসী চেন। তিনি বলেন, ৩০ বছর আমার জন্য জীবনের অন্যতম মুহূর্ত। আমার কর্ম-অভিজ্ঞতাও অনেক ভাল। কিন্তু আমি কোন পার্টনার খুঁজে পাইনি। তাই আমার কিছুই করার ছিল না। এমন নয় যে, আমি বিয়েবিরোধী। আমি কেবল ঐতিহ্যের ধরাবাঁধা নিয়মে একটি ভিন্ন আইডিয়াই প্রকাশ করতে পারি। চেনের ভিন্নধর্মী এই বিয়ে ও অনুষ্ঠান অনলাইনে প্রচার পেয়েছে বেশ। প্রায় ১৮০০ সহমর্মীর মন্তব্য এসেছে তার বিয়ে নিয়ে। তাইওয়ানি মুদ্রায় ৫০ হাজার টাকা খরচ করেছেন বিয়ে উপলক্ষে। তাইওয়ানে নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের দেরিতে বিয়ে বা কম বিয়ে করার ধারণা প্রচলিত রয়েছে। এতে করে দেশটির জন্মহার কমে যাওয়ায় উদ্বিগ্ন সরকার। নিজেকে বিয়ে করলেও অফিসিয়ালি এটি রেজিস্ট্রেশন করতে পারবেন না চেন। ফলে পছন্দের পাত্র পেলে আবারও আনুষ্ঠানিক বিয়ে করতে হবে চেনকে। খবর উইয়ার্ড এশিয়া নিউজের।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests