নিজের নামে চ্যারিটেবল ফান্ডের অর্থ অপব্যবহারের দায়ে ২০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
US President Donald Trump speaks to the press before boarding Air Force One in Morristown, New Jersey, on August 18, 2019. (Photo by Nicholas Kamm / AFP) (Photo credit should read NICHOLAS KAMM/AFP/Getty Images)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিজের নামে চ্যারিটেবল ফান্ডের অর্থ অপব্যবহারের দায়ে প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা করেন আদালত। নিউইর্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মঙ্গলবার মার্কিন গণমাধ্যমকে এই তথ্য জানান। গত ৭ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে এই জরিমানা করে আদালত। ২০১৮ সালে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তিনি অবৈধভাবে ফাউন্ডেশনের অর্থ উত্তোলন করে নিজের প্রতিকৃতি কেনার পাশাপাশি ব্যবসায়ের কাজে লাগান। এছাড়া ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রচারাভিযানের জন্যও এই অর্থ ব্যয় করেন। এনডিটিভি, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোষ্ট
নিউইর্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, জরিমানার ২০ লাখ ডলার এবং ফাউন্ডেশনের বাকি ১৮ লাখ ডলারসহ মোট ৩৮ লাখ ডলার ইতোমধ্যে আটটি দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান ৪ লাখ ৭৬ হাজার ১৪০ ডলার করে পেয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হলো আর্মি ইমার্জেন্সি রিলিফ, দ্য চিলড্রেনস এইড সোসাইটি, সিটিমিলস-অন-হুইলস, গিভ অ্যান আওয়ার, মার্থাস টেবিল, দ্য ইউনাইটেড নিগ্রো কলেজ ফান্ড, দ্য ইউনাইটেড ওয়ে অব ন্যাশনাল ক্যাপিটাল এরিয়া এবং দ্য ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। তিনি আরো বলেন, তহবিলটি অবশেষে প্রতিশ্রæতিমতো ওই আটটি দাতব্য প্রতিষ্ঠানে গেলো। বড় কোনো ব্যবসায়ী, প্রার্থী, কোনো প্রভাবশালী ব্যক্তি এমনকি প্রেসিডেন্টও আইনের উর্ধ্বে নয়। এ বিষয়ে ট্রাম্প ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্প ফাউন্ডেশনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অভিযোগের পর ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ট্রাম্প ফাউন্ডেশনের কার্যক্রম আদালত বন্ধ ঘোষণা করে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests