Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিজের সঙ্গে বিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: October 24, 2010 | 12:22 AM

ইউএসএনিউজ ডেস্ক: তাইওয়ানের বেন ওয়েই ইইহ (৩০) চাকরি করেন তাইপের একটি অফিসে। কাজে দক্ষতার জন্য বেশ সুনাম রয়েছে তার। এদিকে বিয়ের বয়স চলে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না বলে তার ওপর সমাজের একটা চাপও রয়েছে। প্রতিনিয়ত আত্মীয়স্বজন, পাড়া পড়শিরা নানা কথা জিজ্ঞেস করে। দেশটিতে মেয়েরা একটু বেশি বয়সে বিয়ে করেন।
আবার অনেকে বিয়েই করেন না। তাইওয়ানের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলা নারীরা বিয়ের চেয়ে ক্যারিয়ার নিয়েই ভাবেন বেশি। বেন ওয়েই বিয়ে করবেন না একা থাকার সিদ্ধান্ত নিলেন- এ নিয়ে গুঞ্জন উঠতে শুরু করে। ত্যক্ত বিরক্ত চেন ওয়েই করে বসেন এক অভূতপূর্ব ঘটনা। অদভুত এক বিয়ে করেন তিনি। অদভুত এ কারণেই মনের মতো কাউকে না পেয়ে শেষ পর্যন্ত নিজেকেই নিজে বিয়ে করেন তিনি। অর্থাৎ নিজের সঙ্গেই বিয়ে হয় তার। শুক্রবার তাইপেতে ব্যাংকুয়েট হল ভাড়া নিয়ে তিনি আয়োজন করেছিলেন বিয়ে উদযাপনের। উপস্থিত ছিলেন তার ৩০ জন বন্ধুবান্ধব, সহকর্মী। আগামী মাসে বিয়ে পরবর্তী সংবর্ধনারও আয়োজন রয়েছে। এছাড়া খুব শিগগিরই তিনি হানিমুনে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। বেন ওয়েইর পরিবার প্রথমে এ অদভুত বিয়েতে রাজি না হলেও পরে মেনে নেয়। তবে বেন ওয়েই বলছেন, মনমতো পাত্র পছন্দ হলে তিনি আবার বিয়ে করবেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV