Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিম্নবিত্তদের বিবাহে অনীহা

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: August 19, 2013 | 6:16 PM

ডেস্ক: অর্থনৈতিক চাহিদা মেটানোর যুদ্ধে বিয়ে করার আগ্রহ হারিয়ে ফেলছেন নিম্নবিত্তরা। সমপ্রতি এক জরিপে এমনটাই জানতে পেরেছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া এবং ইউনিভার্সিটি অব হার্ভার্ড-এর গবেষকদের মতে চাকরির অনিশ্চয়তা ও স্বল্প আয়ের কারণে ব্লু কলার শ্রমিকরা তাদের জীবনে অর্থবহ সম্পর্কের বন্ধন নিয়ে একেবারেই নিরাশ। সমাজবিজ্ঞানী সারাহ কোর্স জরিপটি পরিচালনা করেন। তিনি বলেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের সুযোগ-সুবিধা কম এবং কাজের অনিশ্চযতার কারণে জীবনে স্থিতিশীলতাও কম। গঠনমূলক একটি ভবিষ্যতের পরিকল্পনা করার কোন ক্ষমতা তাদের নেই কেননা বেঁচে থাকার সংগ্রামেই তাদের সবটুকু নিবেদিত। কাজের অনিশ্চয়তা থাকলে যেটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে। তিনি আরও বলেন, বিয়ে-শাদী এখন একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে যা কিনা মধ্যবিত্ত মর্যাদার স্বীকৃতি দিচ্ছে। জরিপে দেখা গেছে শিক্ষিত মধ্যবিত্ত সমপ্রদায় নিম্নবিত্তদের তুলনায় সফলতার সঙ্গে অনিশ্চিত কাজের সমস্যা উত্তরণ করে যেতে পারে, যে কারণে তারা তাদের জীবনে অর্থবহ সম্পর্কের বন্ধন প্রতিষ্ঠা করতে পারে। হার্ভার্ডের সমাজবিজ্ঞানী জেনিফার সিলভা উল্লেখ করেন, যারা অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবন যাপন করছে তাদের মধ্যে প্রতারিত হওয়ার আশঙ্কা বেশি কাজ করে। কাজেই তারা সম্ভাব্য সঙ্গীদের প্রতি সহজে বিশ্বাস স্থাপন করতে পারে না। এছাড়াও বৈষয়িক ও অর্থনৈতিক চাহিদা মেটানো তাদের কাছে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি বিয়ের জন্য মানসিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়াটা তাদের কাছে দুঃসাধ্য বলেই প্রতীয়মান হয়। ভার্জিনিয়া ও হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা ৩০০ রও বেশি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত নারী-পুরুষের সাক্ষাৎকার নেন। আমেরিকার বিভিন্ন প্রান্তের এবং বিভিন্ন স্তরের যোগ্যতাসম্পন্ন জরিপে অংশগ্রহণকারীদের বয়স ১৮-৭০-এর মধ্যে। এর মধ্যে বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত, বিধবা সব ধরনের মানুষের সঙ্গে বিস্তারিত আলাপচারিতার পরই এ উপসংহারে উপনীত হন গবেষকরা।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV