নির্বাচনী প্রচারণায় ধর্মীয় প্রসঙ্গ টানলেন রিপাবলিকান দলীয় প্রার্থী মিট রমনি
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে কর্তৃত্ব লাভের দৌড়ে রিপাবলিকান দলীয় প্রার্থী মিট রমনি শনিবার ধর্ম প্রসঙ্গ টেনে এনেছেন। এর প্রতিক্রিয়ায় বারাক ওবামা শিবির রমনিকে উগ্রবাদী ও বিভেদ সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন।
রমনি টেলিভানজেলিস্ট প্যাট রবার্টসনকে নিয়ে ভার্জিনিয়া রাজ্যে হাজির হন। রবার্টসন টিভিতে খ্রিষ্টধর্ম প্রচার করে থাকেন। গত সপ্তাহে ডেমোক্র্যাট দলের প্রতিনিধিরা তাদের মঞ্চ থেকে ‘গড’ সংক্রান্ত কথা মুছে ফেলে। এই ঘটনার দিকে ইঙ্গিত করে রমনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি আমাদের মঞ্চ থেকে গডকে মুছে ফেলবো না। আমি আমার অন্তর থেকে গডকে মুছে ফেলবো না। আমরা ঈশ্বরের আশীর্বাদপুষ্ট জাতি। রমনি বলেন, আমেরিকানদের একজন নতুন প্রেসিডেন্ট প্রয়োজন। যিনি গডের অধীন একটি জাতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবেন। যে জাতি স্বীকার করে যে, আমরা সরকারের কাছ থেকে নয় খোদ গডের কাছ থেকেই আমাদের অধিকারসমূহ পেয়েছি। বারাক ওবামার শিবির রমনির এ বক্তব্যের তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে।ইত্তেফাক
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী