নির্বাচনে করপোরেট অর্থ ব্যয়ের মামলা:যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রিপাবলিকান নেতা টম ডিলে দোষী সাব্যস
ইউএসএনিউজ ডেস্ক: নির্বাচনী ব্যয় মেটাতে করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা টম ডিলেকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত বুধবার ডিলের নিজের অঙ্গরাজ্য টেক্সাসের সের আদালত এ সিদ্ধান্ত ঘোষণা করেন। ষড়যন্ত্র ও অর্থ পাচারের দায়ে আগামী ২০ ডিসেম্বর তাঁর সাজার রায় ঘোষণা করা হবে। রাজ্যটির আইনজীবীরা বলছেন, যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে, তাতে ডিলের পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে দীর্ঘদিন রিপাবলিকান দলের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন ডিলে। পরিষদে দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি কংগ্রেসে রিপাবলিকানদের মূল নেতা হিসেবেও পরিচিতি পান। তবে দলটিতে ডিলের বিশেষ কদর ছিল ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্কের কারণে। নির্বাচনী তহবিলের জন্য অর্থ সংগ্রহে তাঁর জুড়ি ছিল না। এ কারণে অনেকে তাঁকে ‘টাকা ও রাজনীতির মধ্যবর্তী মানুষ’ হিসেবেও অভিহিত করে থাকে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনে কিংবা বিভিন্ন অঙ্গরাজ্যের আইন অনুসারে নির্বাচনী তহবিলে ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়া বৈধ। তবে টেঙ্াসের আইন অনুসারে, নির্বাচনী প্রচারের ব্যয় মেটাতে কোনো দল করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি অর্থ নিতে পারবে না।
নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে ২০০৫ সালে ডিলের বিরুদ্ধে টেক্সাসের আদালতে মামলা হয়। অভিযোগ করা হয়, ২০০২ সালে টেক্সাস অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে করপোরেট প্রতিষ্ঠান থেকে নেওয়া অর্থ ব্যবহার করেছেন ডিলে। কয়েকটি কম্পানির কাছ থেকে এক লাখ ৯০ হাজার ডলার সংগ্রহ করে তা সাতজন প্রার্থীর মধ্যে ভাগ করে দেন তিনি। ওই নির্বাচনে রিপাবলিকানদের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই অর্থ। ডিলে অবশ্য শুরু থেকেই আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, সরাসরি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে অর্থ নেওয়া হয়নি। ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা এ অর্থ দিয়েছে। আর টেক্সাসের আইন অনুসারে, নির্বাচনী তহবিলে ব্যক্তিগত সব ধরনের অনুদানই বৈধ।
তিন সপ্তাহ শুনানির পর গত বুধবার ডিলেকে দোষী সাব্যস্ত করে আদালত। তবে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন ডিলের আইনজীবীরা।আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে টেঙ্াসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রোজম্যারি লেমবার্গ বলেন, ‘সব পর্যায়ের মানুষই আইন মেনে চলতে বাধ্য। এ মামলা রাজনীতিবিদদের কাছে একটি বার্তা পেঁৗছে দিল যে, তাঁদের কাছ থেকে আরো বেশি সততা ও স্বচ্ছতা প্রত্যাশা করি আমরা।’ সূত্র : এপি, নিউইয়র্ক টাইমস।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন