Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নির্বাচনে হেরে যাওয়ায় ওবামার ডিভোর্স পেপার তৈরি করেন মিশেল!

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: May 16, 2012 | 5:59 PM

Details

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০০ সালের ৭ নভেম্বরে ইলিনয় রাজ্যের একটি জেলা থেকে প্রতিনিধি পরিষদের জন্য নির্বাচন করেন। ওই জেলা থেকে নির্বাচিত ডেমোক্র্যটিক প্রতিনিধি ববি রাসকে চ্যালেঞ্জ করেন তিনি। ওবামার স্ত্রী মিশেল স্বামীকে এই নির্বাচনে লড়াই করতে নিষেধ করেছিলেন। কিন্তু ববিকে পরাজিত করার ব্যাপারে ওবামা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি স্ত্রীর কথা কানেই তুললেন না। তিনি নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হন এবং তুমুল জনপ্রিয় প্রার্থী ববির কাছে ৩১ শতাংশ ভোটের ব্যবধানে লজ্জাকরভাবে পরাজিত হন। ববির ৬১ শতাংশ ভোটের জবা েওবামা পেয়েছিলেন মাত্র ৩০ শতাংশ ভোট। এরপর ওবামা মানসিকভাবে এতটাই ভেঙ্গে পড়েন যে তার বন্ধুরা ভয় পেতেনে তিনি আত্মহত্যা করে বসেন কি না। কিন্তু সবচেয়ে বেশি ক্ষেপেছিলেন ওবামা-পত্নি মিশেল। তিনি লজ্জা ও ক্ষোভে স্বামীকে ডিভোর্স দেয়ার জন্য ডিভোর্সের আনুষ্ঠানিক সব কাগজপত্র তৈরী করে ফেলেছিলেন!

প্রখ্যাত মার্কিন লেখক এডওয়ার্ড ক্লেইন তার ‘দ্য অ্যামেচার’ গ্রন্থে এই দাবি করেছেন। তিনি লিখেছেন ওই সময় মিশেলের সাথে ওবামার দাম্পত্য জীবনের বয়স ছিল ৮ বছর। তারা ভীষণ খারাপ সময় পার করছিলেন। নির্বাচন করতে গিয়ে ওবামা বড় মাপের ঋণের ফাঁদে আটকে যান। তাছাড়া চরম লজ্জায়ও পড়ে যান মিশেল। তিনি মনে করতেন স্বামীর রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে। লোকসমাজে আর মুখ দেখানো এবং সম্মানের সাথে বেঁচে থাকা কঠিন হবে।

এ অবস্থায় স্ত্রী মিশেলের কাছে একটু সমবেদনা প্রার্থনা করেন ওবামা। তিনি বলেন, এই সময় তার সমর্থনই সবচে বেশি দরকার। কিন্তু স্ত্রী এতটাই ক্ষুব্ধ ছিলেন যে স্বামীর প্রতি বিন্দুমাত্র সমবেদনা প্রকাশ করতে কিংবা তার পাশে দাঁড়াতে অপারগতা প্রকাশ করেন। মিশেল ভালো করেই জানতেন ওই সময় ববি এত জনপ্রিয় ছিলেন যে তাকে পরাজিত করা ওবামার পক্ষে সম্ভব নয়। কিন্তু ওবামা সর্বশক্তি নিয়ে মাঠে নামেন এবং ধারদেনা করে নির্বাচন করে সর্বশান্ত হয়ে যান। ওবামার এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে এডওয়ার্ড তার বইয়ে লিখেছেন, ওবামা এসময় তার বন্ধুদের সান্নিধ্যে চলে যান এবং মিশেল ডিভোর্সের প্রস্তুতি শুরু করেন। একপর্যায়ে সব আনুষ্ঠানিক কাগজপত্র তৈরী করেও ফেলেন। কিন্তু ঘনিষ্ট বন্ধুদের সহায়তায় ওবামা তার স্ত্রীকে শান্ত করেন এবং বিবাহবিচ্ছেদ এড়াতে সক্ষম হন। এরপর ২০০৪ সালে ওবামা মার্কিন সিনেট নির্বাচনে লড়াই করেন এবং জয়লাভ করেন। এতে স্ত্রীর আস্থা ফিরে আসে তার প্রতি। পরে ২০০৮ সালে ওবামা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV