নির্বাচিত ট্রাম্পকে চার বছর নজরে রাখবেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন
নিউইয়র্ক : আগামী চার বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি কাজ নজরে রাখবেন ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ ওয়ারেন। এ ব্যাপারে এক খোলা চিঠিতে ট্রাম্পকে সতর্ক করে ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর এলিজাবেথ বলেছেন, ট্রাম্পের দিকে খেয়াল রাখাই হবে তাঁর প্রধান কাজ। বাংলা প্রেস
মার্কিন ইতিহাসে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ট্রাম্পকে লেখা এক খোলা চিঠিতে ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ অভিযোগ করেন, ট্রাম্পের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটিতে ব্রাজিলভিত্তিক আর্থিক বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান শাস-এর একজন সাবেক নির্বাহী রয়েছেন। ওই ব্যক্তি টেলিকম কর্পোরেশন ভেরিজনের বেতনভুক্ত উপদেষ্টা। অপরদিকে ট্রাম্পের উপদেষ্টা কমিটিতে রয়েছেন এমন এক ব্যক্তি, যিনি জলবায়ু পরিবর্তনের কোনও তোয়াক্কাই করেন না। ওই ব্যক্তির পেছনে তেল কোম্পানির সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন এলিজাবেথ।
এলিজাবেথ ওই খোলা চিঠিতে লেখেন, ‘বিভিন্ন প্রকাশিত প্রতিবেদন থেকে থেকে দেখা যায়, আপনার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটি এবং আপনার মন্ত্রিসভায় অন্তত ২০ জন ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী, আর্থিক বিনিয়োগকারীদের সহযোগী এবং লবিস্ট রয়েছেন। তারা তাদের বেতনভুক্ত প্রতিষ্ঠানের পক্ষে কাজ করতে পারেন।’
এলিজাবেথ ওই চিঠিতে আরও লেখেন, ‘সেখানে গোল্ডম্যান শাস-এর একজন সাবেক নির্বাহী রয়েছেন। শোনা যাচ্ছে, তাকে কোষাগারমন্ত্রী করা হতে পারে। ওই উপদেষ্টা কমিটিতে জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করা এক ব্যক্তি রয়েছেন, ওই ব্যক্তির পেছনে তেল কোম্পানির সমর্থনও রয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটির পরিবেশ বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।’
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ