নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব : কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহীন খালিক
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি : বাংলাদেশী অধ্যুষিত নিউজার্সির প্যাটারসন সিটির আসন্ন ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডের সর্বজন সমর্থিত কাউন্সিলম্যান পদপ্রার্থী দানবীর শাহীন খালিক বলেছেন, আগামী ১০ মে অনুষ্ঠিতব্য প্যাটারসন সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐকবদ্ধ ভাবে কাজ করে সুপরিকল্পিতভাবে পরিস্কার পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহন করব । আজীবন মানুষের সেবক হিসেবে কমিনিউটির উন্নয়নের পাশাপশি আদর্শ সমন্বয়কারী হয়ে সিটির দুই নম্বর ওয়ার্ডে বসবাসকারী সকল কমিউনিটির মধ্যে সমন্নয় সাধন করে সকল নাগরিকের সম্মান ধরে রাখবো। ভোটারদের মূল্যায়ন করবো, মানবস্বার্থ বিরোধী কোনো কাজ করবো না। গত ৩০ এপ্রিল শনিবার সন্ধ্যায় নিউজার্সির প্যাটারসনের ২৩৬ ইউনিয়ন এভিনিউতে বিশিষ্ট সমাজ সেবক শাহীন খালিক-এর সমর্থনে অনুষ্ঠিত সর্বশেষ পরামর্শ সভায় বক্তব্য প্রদান কালে শাহীন খালিক এসব কথা বলেন।
নিউজার্সী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন শাহীন খালিকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গীয়াস উদ্দীন আহমেদ। সদস্য সচিব হারুন মিয়া ও লোকমান হোসেনের যৌথ পরিচালনায় আয়োজিত এই বিরাট নির্বাচনী সমাবেশে সভায় শাহীন খালিক ছাড়াও ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সীর সভাপতি আল্হাজ রমজান আহমেদ, সাবেক সভাপতি খলিলুর রাজা চৌধুরী, শাহীন খালিকের নির্বাচন ক্যাম্পেইন ম্যানাজার হেনরী সঁসা, লোকমান গনি, মোশারফ আলম, সৈয়দ জুবায়ের আলী, সফিক উদ্দীন, সমছু মিয়া, শামীম আহমেদ, সেলিম আহমেদ চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, এম এ জলিল, শাহীন মোহাম্মদ, আবুল কালাম, সালেহ গনি, সেলিম খালিক, তাজ উদ্দীন, হেলাল উদ্দীনসহ বিপুলসংখক লাতিনা-স্প্যানিশ , কৃষ্ণাঙ্গ এবং বাংলাদেশী আমেরিকান ভোটারসহ প্যাটারসন সিটি ও প্যাসাইক কাউন্টির বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তারাও বক্তব্য রাখেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature