Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

নির্বাচিত হলে নিউইয়র্কের জ্যামাইকায় শহীদ মিনার নির্মানের অঙ্গীকার কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট প্রার্থী কষ্টার

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: March 10, 2019 | 11:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নির্বাচিত হলে নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশের শহীদ মিনার নির্মান করবেন বলে ঘোষনা দিয়েছেন কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট প্রার্থী কাউন্সিলম্যান কষ্টা কনষ্টাটাইডিস। কুইন্সের জ্যামাইকা ক্যাপ্টেন ট্রিলি পার্কে স্থাপিত হবে বাংলাদেশী এই শহীদ বেদী। তিনি বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বাংলাদেশী কমিউনিটির দীর্ঘদিনের এই দাবী পূরুন করা। কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট প্রার্থী কষ্টা বলেন, ইতিমধ্যেই আমি নিউইয়র্ক সিটিতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা বাংলায় দেয়ার বিল এনেছি। জেওএফকে, লাগোর্ডিয়া এয়ারপোর্টে বাংলায় স্বাগতম সাইন বিল পাশ করেছি। এই প্রথম অফিসিয়ালী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। বাংলাদেশীদের প্রয়োজনে সব সময়ই পাশে আছি এবং থাকব। শনিবার সন্ধ্যায় হিলসাইড স্টার কাবাব পার্টি হলে অনুষ্ঠিত ফান্ড রেইজিং ডিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট প্রার্থী কাউন্সিলম্যান কষ্টা।


বাংলাদেশ সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আলী ও ইয়ং ডেমক্র্যাটিক নেতা  জয় চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মূল ধারার রাজনীতিক মোর্শেদ আলম, জেবিবিএ প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাবেক সেক্রেটারি ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, বিশিষ্ট রিয়েল স্টেট ইনভেষ্টর আজহার রিপন, জান ফাহিম, কমিউনিটি এক্টিভিষ্ট আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলী সহ বাংলাদেশী ও নেপালী কমিটির নেতৃবৃন্দ। ফান্ড রেইজিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও এবিবিএ সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার সহ কমিউনিটি নেতৃবৃন্দ। আগামী বছর অনুষ্ঠিতব্য নির্বাচনে কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট পদে অংশ নিবেন বর্তমান কাউন্সিলম্যান কষ্টা কনষ্টাটাইডিস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ