নিলামে ৪ কোটি ডলারে গোলাপি ডায়মন্ড বিক্রি
ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ৩৪ দশমিক ৬৪ ক্যারেটের গোলাপি রঙের ডায়মন্ড বা হীরা নিলামে প্রায় ৪ কোটি ডলারে বিক্রি হয়েছে। নিলাম সংস্থা ক্রিস্টির জন্য এটি নতুন রেকর্ড। ‘প্রিন্সি ডায়মন্ড’ নামে পরিচিত এ রত্নটি বিশ্বের সবচেয়ে বড় আকৃতির ডায়মন্ডগুলোর অন্যতম। মনোলভা গোলাপি রঙের নজরকাড়া সৌন্দর্যও এর অন্যতম বৈশিষ্ট্য। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। টেলিফোনে এক ব্যক্তি ৩ কোটি ৯৩ লাখ ২৩ হাজার ৭৫০ ডলার হেঁকে ডায়মন্ডটির মালিক হন। অর্থাৎ প্রতি ক্যারেটের জন্য তিনি ১০ লাখ ডলারেরও বেশি মূল্য দিয়েছেন। ডায়মন্ডটির ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। ভারতের দক্ষিণাঞ্চলের প্রাচীন হীরার খনি থেকে এটি পাওয়া গিয়েছিল বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে নিলাম সংস্থাটি। এক সময় এ গোলাপি ডায়মন্ডটির মালিক ছিল হায়দারাবাদের রাজপরিবার। ১৯৬০ সাল থেকে এটি লন্ডনের ভ্যান ক্লিফ অ্যান্ড অ্যারপেলস প্রতিষ্ঠানের একটি শাখায় সংরক্ষিত ছিল।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’