Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

নিহত সাংবাদিক খাসোগির মৃতদেহ কোথায় জানতে চান তার বাগদত্তা হাতিস

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: October 30, 2018 | 7:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাসোগির মরদেহ কোথায় আছে সে সত্য প্রকাশের দাবি জানিয়েছেন তার বাগদত্তা হাতিস চেঙ্গিস। খাসোগির সম্মানে লন্ডনে আয়োজিত ইন্টারন্যাশনাল কমিউনিটির এক অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখেন তিনি। এ সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি সত্য প্রকাশের দাবি জানান হাতিস চেঙ্গিস। 
তুরস্কের বাইরে প্রথমবার কথা বলেন তিনি। বলেন, খাসোগির মরদেহ কোথায় আছে তা সৌদি আরব জানে বলে আমার বিশ্বাস।  তাদের উচিত আমার এ প্রশ্নের উত্তর দেয়া। এ দাবি শুধু একজন প্রেমিকা হিসেবে নয়, এ দাবি মানবিক এবং ইসলামিক দাবি।
তিনি বলেন, আমি চাই এ হত্যাকান্ডের সুবিচার হোক। যারা আমার প্রিয়তম খাসোগিকে হত্যা করেছে শুধু তাদের বিচার নয়, এর সঙ্গে যারা এ হত্যাকান্ডের পরিকল্পনা করেছে এবং হত্যার নির্দেশ দিয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এ দাবি শুধু আমার একার নয়, এ দাবি লাখ লাখ মানুষের। আমি চাই রাজনৈতিক যে নেতৃত্ব এ নৃশংস হত্যার নেপথ্যে ছিল, তাদেরকে জনসম্মুখে আনা হোক।
চেঙ্গিস আরো বলেন, খাসোগির মৃত্যু আমার জীবনে শূণ্যতা সৃষ্টি করেছে। কিন্তু সৌদি আরবের গণতন্ত্রের জন্য লড়াইয়ে তার মৃত্যু তাকে শহীদের স্বীকৃতি দিয়েছে। 
খাসোগিকে হত্যার দিনের কথা স্মরণ করে তিনি বলেন, যদি আমি জানতাম কি ঘটতে যাচ্ছে, তাহলে নিজেই কনস্যুলেটে প্রবেশ করতাম। আমি যদি জানতাম ভেতরে রক্তপিপাসু, শয়তান লোকেরা জামালের জন্য অপেক্ষা করছে, তাহলে আমি তাকে কনস্যুলেটে যেতে সব রকমভাবে বাধা দিতাম।   
এ অনুষ্ঠানে অন্য বক্তারা সবাই খাসোগির হত্যা প্রিন্স সালমানের কাঁধে ভর করেই হয়েছে বলে দাবি জানিয়েছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ