Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিয়ম মেনে হাত ধোয়া কি হয়?

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: July 18, 2013 | 9:40 PM

                                            ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড থেকে শুরু করে সাধারণ ফ্লু, ভাইরাস জ্বর—এ রকম অনেক রোগবালাই ছড়ায় হাতের মাধ্যমে। হাতের ত্বকে লেগে থাকে জীবাণু। স্বাস্থ্যকর উপায়ে হাত ধুয়ে আমরা এসব মারাত্মক রোগ থেকে অনেকটাই দূরে থাকতে পারি। বিশেষ করে, বাড়িতে শিশুদের সঠিক উপায়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য আপনার সহযোগিতা খুবই জরুরি। কোন কোন সময় হাত ধোয়া অতি আবশ্যক —খাদ্য প্রস্তুতির আগে এবং পরে —খাদ্যগ্রহণের আগে —শৌচাগার ব্যবহারের পর —শিশুদের ডায়াপার পরিবর্তন করার পর —ময়লা-আবর্জনা ধরার পর, যেমন রান্নাঘরের ময়লার বালতি বা অপরিষ্কার জুতা —পশুপাখি ধরার পর —হাত দিয়ে মুখ ঢেকে হাঁচি-কাশি দেওয়ার পর —অসুস্থ ব্যক্তিকে সেবা করার আগে ও পরে —চোখে কনটাক্ট লেন্স ব্যবহারের আগে হাত ধোয়ার জন্য কলের পানি ও সাধারণ সাবান সবচেয়ে কার্যকর। দুটো বিষয় মনে রাখা দরকার। সব সময় বা ঘন ঘন জীবাণুনাশক পদার্থ, যেমন ডেটল, স্যাভলন, স্পিরিট ইত্যাদি ব্যবহার করা ঠিক নয়। এগুলো ত্বকের জন্য ক্ষতিকর। আর অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান যে সাধারণ সাবানের চেয়ে বেশি ভালো, তা-ও মনে করার কোনো কারণ নেই। বরং এ ধরনের সাবান বা জীবাণুনাশক ত্বকের উপকারী ব্যাকটেরিয়াকে নাশ করে আরও ক্ষতি ডেকে আনবে। ১: প্রথমে পরিষ্কার  পানি দিয়ে হাত ভিজিয়ে নিয়ে সাবান লাগান। ২: দুই হাত জোরে জোরে ঘষুন। আঙুলগুলো পরস্পরের ভেতর ঢুকে থাকবে। ৩: ডান হাতের তালু অপর হাতের পিঠে ঘষুন, তারপর করুন উল্টোটা। ৪: দুই হাতের পিঠ পরস্পরের সঙ্গে ঘষুন। ৫: আঙুল অপর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিন। তারপর করুন উল্টোটা। ৬: কবজি অবধি পরিষ্কার করুন। আঙুলের নখের তলা পরিষ্কার করুন। ৭: শেষে পরিষ্কার তোয়ালে বা টিস্যু দিয়ে হাত মুছুন। সম্ভব হলে ওই টিস্যু দিয়েই কল বন্ধ করুন। সূত্র: মায়ো ক্লিনিক, এনএইচএস।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV