Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নীরব থাকলেই দীর্ঘস্থায়ী সম্পর্ক?

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: July 2, 2013 | 11:24 PM

                                            স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে দ্বিমত হলে প্রসঙ্গ পরিবর্তন করা অথবা নীরব থাকার কৌশল অবলম্বন করেন অনেকেই। সাধারণভাবে মনে করা হয়, এ ধরনের আচরণ সম্পর্কের ক্ষতি করে। কারণ, এতে ক্ষোভ দানা বাঁধতে থাকে, যার সুদূরপ্রসারী ফল নেতিবাচক। তবে গবেষকেরা বলছেন, আপনার সঙ্গী যখন রেগে যান, তখন আপনি যদি চুপ থাকেন, তবে তা ছোটখাটো বিভেদ এড়াতে সহায়তা করে। বৈবাহিক সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার জন্য দ্বন্দ্ব এড়ানোর এই কৌশল রপ্ত করা খুবই গুরুত্বপূর্ণ। সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এই গবেষণা করেছেন। গবেষণায় ১২৭টি মধ্যবয়সী ও বয়স্ক দম্পতিকে অন্তর্ভুক্ত করা হয়। বিজ্ঞানীরা এসব দম্পতির সম্পর্কের অগ্রগতি ১৩ বছর ধরে পর্যবেক্ষণে রাখেন এবং তাঁদের মধ্যে ১৫ মিনিটের আলোচনা রেকর্ড করেন। এর মাধ্যমে তাঁরা একে অপরের সঙ্গে কীভাবে ভাববিনিময় করে থাকেন, তা বোঝার চেষ্টা করা হয়। গবেষকেরা, বিশেষ করে কোনো দম্পতির একজন অন্যকে দোষারোপ করলে বা চাপ দিলে পরের জন কীভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তা জানার চেষ্টা করেন। এটাকে তাঁরা বলছেন, ‘দাবি প্রত্যাহার’ বা ছাড় দেওয়ার মানসিকতা। গবেষকেরা দেখতে পান, সময়ের ব্যবধানে স্বামী ও স্ত্রী উভয়েই ক্রমবর্ধমানভাবে দ্বন্দ্ব এড়িয়ে চলার পথ খোঁজেন। কোনো বিষয়ে বিভেদ দেখা দিলে তখন নীরব থাকা বা প্রসঙ্গ পরিবর্তনের চেষ্টার মাধ্যমে তাঁরা শান্তিতে সহাবস্থানের একটা পথ পেয়ে যান। ফলে বৈবাহিক জীবন দীর্ঘস্থায়ী হয়। গবেষণাকর্মটির প্রধান লেখক সারাহ হোলি বলেন, এমনও হতে পারে যে বয়স ও বৈবাহিক সম্পর্কের মেয়াদ উভয়ই ক্রমবর্ধমানভাবে বিভেদ এড়িয়ে চলার ক্ষেত্রে ভূমিকা রাখে। টেলিগ্রাফ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ