নীলফামারীর ৩ বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে নীলফামারী ডিষ্টিক্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের শোক
নিউইয়র্ক : নীলফামারীর বিশিষ্ট তিনজন ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নীলফামারী ডিষ্টিক্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের কর্মকর্তাবৃন্দ। নীলফামারী কলেজের সাবেক অধ্যাপক ও শিক্ষা বোর্ডের সাবেক উপ-পরিচালক বাবুপাড়ার অধ্যাপক নুরুল হক ৩০ আগষ্ট ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। উল্লেখ্য, মেরিল্যান্ডে অবস্থানরত আকতারুজ্জামান চঞ্চলের পিতা নুরুল হক। এর আগে ২৮ আগষ্ট নীলফামারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেন। গত ৪ আগষ্ট বাজারের অপর বিশিষ্ট ব্যক্তি ও সমাজ সেবক আলহাজ্ব ফজলুল করিম সরকার ৮২ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন। এই তিনজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নিউইয়র্কের বিশিষ্ট কমুনিটি এক্টিভিষ্ট হাসানুজ্জামান হাসান। নীলফামারী ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের সভাপতি, অধ্যাপক হাসান কবীর ডাব্লু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খান হীরা, প্রধান উপদেষ্টা খতিবউদ্দিন সরকার, সিনিয়র সহ সভাপতি হাবিবুল হক সহ সকল কর্মকর্তাবৃন্দ।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো