Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নুনের অনেক গুণ!

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: August 10, 2013 | 2:10 PM

লবণঅনলাইন ডেস্ক : লবণ I নুনের গুণের কথা অনেকেই জানেন। সম্প্রতি নুনের আরও একটি গুণের খোঁজ মিলেছে। মার্কিন গবেষকেরা জানিয়েছেন, সাধারণ খাবার লবণ দিয়েই তৈরি হবে ইলেকট্রনিক পণ্যের গুরুত্বপূর্ণ কাঠামো। সিলিকনের পরিবর্তে সাধারণ খাবার লবণ ব্যবহার করার ফলে তখন ইলেকট্রনিক পণ্যের দামও কমে যাবে।
ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, সাধারণ লবণ সিলিকনের ন্যানো অবকাঠামোর বিকল্প হতে পারে। এ বিকল্প ন্যানো কাঠামো ব্যবহার করে ইলেকট্রনিকস, বায়ো-মেডিসিন ও শক্তি সংরক্ষণ রাখার যন্ত্র তৈরির বিপুল সম্ভাবনা রয়েছে।
গবেষকেরা বর্তমানে সাধারণ লবণ ব্যবহার করে বিশেষ এ কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করেছেন। তাঁদের দাবি, বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি লবণ শক্ত কাঠামো তৈরি করতে সক্ষম, যা সহজেই পানিতে গলে যাবে এবং রিসাইকেল করে আবারও তা ব্যবহার করা যাবে।

‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।

ওহাইও বিশ্ববিদ্যালয়ের রসায়নের সহকারী অধ্যাপক ডেভিড জিউলেই জি জানিয়েছেন, নুন থেকে ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া উদ্ভাবনের পদক্ষেপ নতুন সম্ভাবনার দরজা খুলবে। সিলিকন ন্যানো কন্ডাক্টর বানাতে যে খরচ হয়, খাবার লবণের ব্যবহারে সে খরচ অনেক কমে আসবে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV