Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নুসরাতকে যৌন নির্যাতন ও হত্যাকারীদের কঠোর শাস্তি দাবীতে নিউইয়র্কে সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: April 22, 2019 | 8:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যার প্রতিবাদ এবং যৌন নির্যাতন ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যার সাথে জড়িত সকলের দ্রুত বিচার আদালতে কঠোর শাস্তি দাবিতে ২১ এপ্রিল রোববার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র মহিলা পরিষদ ও প্রোগ্রেসিভ ফোরাম এর যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এহেন বর্বর ও নৃশংস হত্যাকান্ড সহ সম্প্রতি ধারাবাহিকভাবে নারী নির্যাতন ও হত্যার বিরুদ্ধে গভীর ক্ষোভ ও সমবেদনা প্রকাশ করে এইসব নরপশুদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
মহিলা পরিষদের সভাপতি শামসাদ হুসাম বলেন, মাদ্রাসা হচ্ছে ধর্মীয় শিক্ষা গ্রহনের এক পবিত্র স্থান। সেখানে শিক্ষকরা পিতৃতুল্য। সেই সব শিক্ষক ও প্রিন্সিপালরা যদি ছাত্রীদের শ্লিলতাহানির মতো জঘন্য কাজ করে তাহলে ছাত্রীরা কোথায় নিরাপদ?
তিনি আরো অভিযোগ করেন, ‘আর যেভাবে শাসক দলের ইউনিয়ন ও উপজেলার নেতারা এবং থানার ওসি, জেলার পুলিশ সুপার পর্যন্ত মামলার এজাহার নিতে অস্বীকার করে উল্টো পরিবারকেই দোষারোপ করার জন্য বার বার চেষ্টা করেছে, সেক্ষেত্রে এসব ওসি বা এস পির কাছ থেকে জনগন কীভাবে নিরাপত্তা প্রত্যাশা করতে পারে ?
প্রোগ্রেসিভ ফোরামের সাধারন সম্পাদক আলীম উদ্দিন বলেন, এপর্যন্ত যেহেতু খুব কমসংখ্যক ধর্যণ ও হত্যারই বিচার হয়েছে তাই খুনি ও নির্যাতনকারীরা ক্রমশ: বেপরোয়া হয়ে উঠছে। আর শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে থাকলে কেউ কিছু করতে পারেনা তাই সমাজ বিরোধী দুর্বৃত্তরা সব সময়ই ক্ষমতাশীন দলের ভিতরে ঢুকে পড়ে।

নির্বাচনের দিন থেকে সংখ্যালঘু নারীদের উপর অত্যাচার শুরু হয়েছে এবং এখন ছোট্ট কন্যাশিশুরাও এখেকে রক্ষা পাচ্ছেনা। প্রশাসনের,পুলিসের এবং ক্ষমতাসীন দলের সহযোগিতা না পেলে এভাবে সারা দেশে এধরনের অন্যায় করতে পারবেনা বলেও বক্তারা উল্লেখ করেন।

‘মাননীয় প্রধান মন্ত্রী প্রতিটি ক্ষেত্রে যদিও সমাধানের হাত বাড়িয়ে দিতে সচেষ্ট হন কিন্তু এক ব্যক্তির পক্ষে কখনো কি সারাদেশের সব সমাধান করা সম্ভব ? তাই দেশে আইনের শাসন তথা সুশাসন চালুর জোর দাবী জানান’ বক্তারা। প্রশাসনে অন্যায়কারিদের শুধু বদলী না করে অন্যায় কাজের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া প্রয়োজন। সারা দেশের জনগন এভাবে পুলিস বা আইন শৃংখলা বাহিনীর হাতে জিন্মি হওয়াও কোন সমাধান নয়। তাই এসবের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার এবং যেকোন অন্যায়,অবিচার ও ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার আহবান জানান বক্তারা।

সচেতন ও সক্রিয় গন আন্দোলন ছাড়া শুধু আইন পাশ করে সমাজের গভীরে প্রোথিত অন্যায়ের শিকড় উপড়ে ফেলা অসম্ভব। তাই এই সব হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে দেশে প্রবাসে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।
এই সমাবেশে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জাসদ সাধারন সম্পাদক নুরে আলম জিকো, উদীচীর সহ সভাপতি ও বিশিষ্ট শিল্পী সফি চৌধুরী হারুন,মুক্তিযোদ্ধা কাশেম আলী, নারী ম্যাগাজিনের সম্পাদক পপি চৌধুরী, কুলাউড়া সমিতির উপদেষ্টা মুকিত চৌধুরী,সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আবৃত্তিকার গোপন সাহা, সাংবাদিক নিনি ওয়াহেদ, আইনজীবি নেতা এডভোকেট শেখ আখতারুল ইসলাম, যুবনেতা রেজাউল বারী, মহিলা পরিষদ নেত্রী লিপি সাহা, ফোরাম নেতা জাকির হোসেন বাচ্চু, মহিলা পরিষদের সাধারন সম্পাদক সুলেখা পাল, কবি এবিএম সালেহ উদ্দিন, ফোরাম নেতা মোহাম্মদ হারুন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV