নুহাশপল্লীতেই চিরনিদ্রা হুমায়ূনের, অবশেষে সিদ্ধান্ত!

অনলাইন প্রতিবেদক : নুহাশপল্লীতেই সমাহিত করা হবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে। আজ গভিরাতে পরিবারের সদেস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে হুমায়ূন আহমেদের দাফন নিয়ে তার পরিবারের সদস্যরা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সংসদ ভবন এলাকার বাড়িতে বৈঠকে বসেছিলেন। সেখান থেকে এ বিষয়ে একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ, মেয়ে শিলা ও নোভা, ভাই মুহম্মদ জাফর ইকবাল, নাসির উদ্দীন ইউসুফ, ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। তবে ওই বৈঠকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন যোগ না দেওয়ায় তাঁরা সবাই ধানমন্ডিতে শাওনের বাসায় গিয়েছিলেন বলে জানা গেছে।
আজ সকালে বিমানবন্দরে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তাঁর স্বামীর মরদেহ নুহাশপল্লীতেই সমাহিত করার আবেদন জানান। অন্যদিকে যত তাড়াতাড়ি সম্ভব হুমায়ূন আহমেদের লাশ দাফন সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন নোভা, শীলা ও নুহাশ আহমেদ। তাঁরা চান নুহাশপল্লী যেন তাঁদের বাবার কবরস্থান না হয়। বাবা হুমায়ূন আহমেদকে এমন কোনো জায়গায় দাফন করা হোক, যাতে সবাই সেখানে যেতে পারেন। তাঁর জন্য দোয়া করতে পারেন।
আজ রাত আটটার দিকে রাজধানীর পল্লবীতে হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীবের বাসভবনের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান তাঁর প্রথম পক্ষের সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ ও নুহাশ আহমেদ। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ভাই মুহাম্মদ জাফর ইকবাল, তাঁর স্ত্রী ইয়াসমিন হক, শীলা আহমেদের স্বামী অপু।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ইয়াসমীন হক বলেন, ‘যেহেতু একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তাই বাচ্চারা সিদ্ধান্ত নিয়েছে তাঁরা একটা অবস্থান নেবে। তাঁদের সেই অবস্থান এখন তুলে ধরবে।’
হুমায়ূন আহমেদের বড় মেয়ে নোভা আহমেদ বলেন, ‘আমরা চাই এমন জায়গায় বাবার কবর হোক, যেখানে সবাই সব সময় যেতে পারবে।’ তিনি বলেন, ‘বাবা জীবিত থাকতে বারবার বলেছিলেন, নুহাশপল্লীকে যাতে কবরস্থান বানানো না হয়। আমরা চাই নুহাশপল্লী বাদে অন্য কোনো কবরস্থানে (সেটা মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান হতে পারে) বাবার কবর হোক, যাতে সবাই সেখানে গিয়ে দোয়া করতে পারে।’প্রথম আলো

সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং