Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নুহাশপল্লীতে কবর চান না নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম পক্ষের সন্তানেরা

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: July 23, 2012 | 1:31 PM

অনলাইন প্রতিবেদক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম পক্ষের সন্তানেরা চান নুহাশপল্লী যেন তাঁদের বাবার কবরস্থান না হয়। তাঁরা চান, বাবা হুমায়ূন আহমেদকে এমন কোনো জায়গায় দাফন করা হোক, যাতে সবাই সেখানে যেতে পারেন। তাঁর জন্য দোয়া করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব হুমায়ূন আহমেদের দাফন সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন নোভা, শীলা ও নুহাশ আহমেদ। আজ সোমবার রাত আটটার দিকে রাজধানীর পল্লবীতে হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীবের বাসভবনের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান তাঁর প্রথম পক্ষের সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ ও নুহাশ আহমেদ। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ভাই মুহাম্মদ জাফর ইকবাল, তাঁর স্ত্রী ইয়াসমিন হক, শীলা আহমেদের স্বামী অপু। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ইয়াসমীন হক বলেন, ‘যেহেতু একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তাই বাচ্চারা সিদ্ধান্ত নিয়েছে তাঁরা একটা অবস্থান নেবে। তাঁদের সেই অবস্থান এখন তুলে ধরবে।’ হুমায়ূন আহমেদের বড় মেয়ে নোভা আহমেদ বলেন, ‘আমরা চাই এমন জায়গায় বাবার কবর হোক, যেখানে সবাই সব সময় যেতে পারবে।’ তিনি বলেন, ‘বাবা জীবিত থাকতে বারবার বলেছিলেন, নুহাশপল্লীকে যাতে কবরস্থান বানানো না হয়। আমরা চাই নুহাশপল্লী বাদে অন্য কোনো কবরস্থানে (সেটা মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান হতে পারে) বাবার কবর হোক, যাতে সবাই সেখানে গিয়ে দোয়া করতে পারে।’ হুমায়ূন আহমেদের দাফন কোথায় হবে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কী, জানতে চাইলে ভাই জাফর ইকবাল সাংবাদিকদের জানান, ‘অপেক্ষা করুন। সময় হলে জানানো হবে।’ প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV