নূরুল ইসলাম অনুর আরোগ্য কামনা করে নিউজার্সি আওয়ামী লীগের বিশেষ দোয়া মাহফিল
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সী থেকে : নিউজার্সীর প্যাটারসনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব, এশিয়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনুর আরোগ্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিউজার্সি আওয়ামী লীগের উদ্যোগে গত শুক্রবার বাদ জুম্মা প্যাটারসনের একটি মসজিদে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবীণ রাজনীতিক নূরুল ইসলাম অনুর রোগ মুক্তি কামনার পাশাপাশি দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজার্সি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক চুন্নু, সহ-সভাপতি মোঃ মোশারফ আলম, ফয়সল আহমেদ, রেজাউর করিম চৌধুরী, মতিউর রহমান খন্দকার, যাবেদ খান, মোনোহর আলী, লোকমান তরফদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ শাহীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান রিপন, দপ্তর সম্পাদক আব্দুর রকিব লুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, শিল্প ও বানিজ্য সম্পাদক অলিউড় রহমান বুলু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ আব্দুল হান্নাণ, সাংস্কৃতিক সম্পাদক মো: সাঈদ আহমেদ, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলম, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল আহমেদ, যুব ও ক্রিড়া সম্পাদক মোঃ তোফায়েল হাছান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আঃ নুর মেম্বার, কোষাদক্ষ্য সামছুল কবির চৌধুরী, নিউজার্সী আওয়ামী লীগের সিনিয়র নেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, নিউজার্সি আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মোক্তাদির তোফায়েল, নিউজার্সী আওয়ামী লীগের সিনিয়র নেতা সেলিম আহমেদ চৌধুরী, আবুল কে মজুমদার, আব্দুল অদুদ, সৈয়দ আলী, শাহাব উদ্দীন, শওকত আহমেদ, লিটন খানসহ আরও অনেকে।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি