Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নূরুল ইসলাম অনু ও রিফাত স্মরণে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ’র দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: October 26, 2017 | 8:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুন্সীগঞ্জ-বিক্রমপুরের কৃতি সন্তান ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব, এশিয়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি সদ্য প্রয়াত এম এ নূরুল ইসলাম অনু এবং অকাল প্রয়াত আবু সুফিয়ান মল্লিক রিফাত স্মরণে দোয়া মাহফিল করেছে মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ ইনক। গত ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নিউ মেজবান রেষ্টুরেন্টে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাদৎ হোসেন। দোয়া মাহফিলে মরহুমদ্বয়ের বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করেন নিউইয়র্কের উডসাইড জামে মসজিদের ইমাম হাফেজ আশরাফুল ইসলাম। মাহফিলে বক্তারা মরহুম নূরুল ইসলাম অনু’র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতি চারণ করেন এবং মুন্সিগঞ্জ-বিক্রমপুরের সন্তান তরুণ রিফাতের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। খবর ইউএনএ’র।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুর রহীম বাদশা, বাংলাদেশ সোসাইটি ইনক’র সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সোসাইটির সাধারণ সম্পাদক ও এসোসিয়েশনের সাবেক সভাপতি রুহুল আমীন সিদ্দিকী এবং সংগঠনের তিন তিনবারের সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সভাপতি কাজী জামান মিঠু ও ইকতারুজ্জামান রতন, সহ সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিন হাওলাদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রহমান, জে মোল্লা সানি, মিজানুর রহমান মিন্টু, কার্যকরী পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, সহ প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।সভায় বক্তারা মরহুম নূরুল ইসলাম অনুর দীর্ঘ বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি তার কর্মগুণ দিয়ে শুধু মুন্সীগঞ্জ-বিক্রমপুরকেই সম্মানিত করেননি, তিনি সকল জেলাবাসীকেই সম্মানিত করেছেন। তার সম্মানেই আজ আমরা সম্মানিত, তার আলোকেই আমাদের আলেকিত হতে হবে। বক্তারা বলেন, তিনি খুব বড় মাপের মানুষ ছিলেন, স্বজ্জন আর পরপোকারী মানুষ ছিলেন। ছিলেন প্রবাসীদের অভিভাবক। তাকে অনুসরণ, অনুকরণ করা উচিৎ।সভায় কোন কোন বক্তা প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীদের বিভক্তিদূর করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতি শাহাদৎ হোসেন মরহুম নূরুল ইসলাম অনুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার সাথে হাজারো স্মৃতি, যা বলে শেষ করা যাবে না। অনু ভাই মাথা নত করতে জানতেন না। তিনি বলেন, ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কোন সমস্যা নেই। সমস্যা যতো আমাদের মুরুব্বী আর ‘দাদা-নানা’দের মধ্যে। আমরা কোন পদ পদবী চাই না, সকল প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীদের ঐক্য চাই।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV