Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র বর্ণাঢ্য বাংলা বর্ষ বরণ

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: April 23, 2019 | 12:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক বর্ণিল আয়োজনে উদযাপন করেছে বাংলা নববর্ষ। নিউইয়র্কে উডসাইডের গুলসান টেরেসে গত ২১ এপ্রিল রোববার বিকেলে অনুষ্ঠিত হয় নেত্রকোনা প্রবাসীদের এ মিলন মেলা। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও জমজমাট এ উৎসবে ছিল নেত্রকোনার গৃহিনীদের হাতে তৈরী বাঙালী সব খাবার-দাবার। উৎসবে নামে নেত্রকোনা প্রবাসীদের ঢল।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সাবেক ডিআইজি জহুরুল হক। তিনি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। সংগঠনের সভাপতি মোস্তফা জামান ইদ্রিছীর সভাপতিত্বে এবং উপদেষ্টা ইয়াসমিন ইদ্রিছী ও কার্যকরী সদস্য খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীমের যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্ষ বরণ উদযাপন কমিটির সদস্য মো: নূরুল হক, রফিকুল ইসলাম সোহাগ, মো: জামাল উদ্দিন, মো: শাহজাহান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মো: বজলুর রহমান, মো: ফকরুল ইসলাম, মো: হাবিবুর রহমান তালুকদার, এসএমকিউ ফয়সাল, উদযাপন কমিটির আহ্বায়ক মো. বশির ফারুক, সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান এবং সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল আলম ভুইয়া।

সভাপতি মোস্তফা জামান ইদ্রিছীর আলোচনা সমাপ্তির পর আপ্যায়ন ও সাংস্কৃতিক পর্ব শুরু হয়। অনুষ্ঠানের বিশেষ আর্কষণ ছিল নেত্রকোনার গৃহিনীদের হাতে তৈরী করা নানা খাবার। এর মধ্যে ছিল ১৪ রকমের চেপা শুটকী সহ ভর্তা ও নেত্রকোনার বিভিন্ন রকমের পিঠা।


ঝাল মুড়ি পরিবেশনা আর এস হে বৈশাখ গানের মাধ্যমে বরণ করে নেয়া হয় অনুষ্ঠানের অতিথিদের। এছাড়া বাঙালী কোন অনুষ্ঠানে প্রথমবারের মত যোগদান করা এসোসিয়েশন সভাপতি মোস্তফা জামান ইদ্রিছীর ছেলে ড. আশিকুজ্জামান ইদ্রিছী এবং ছেলে বউ এমএনডা ইদ্রিছীকে এক গুচ্ছ গোলাপ দিয়ে বরণ করে নেন সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল আলম ভুইয়া।


অনুষ্ঠানে বক্তারা বলেন, উৎসব প্রিয় বাঙালীদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ উৎসব বাঙালীর হাজার বছরের ঐতিহ্যে লালিত সংস্কৃতির অংশ। প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে প্রাণের এ সংস্কৃতি। তারা বলেন, এ আয়োজন আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার একটি বড় সুযোগ।
পরে সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ্ মাহাবুব সহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত এবং লামিয়া তাবাস্মুম নীহা নৃত্য পরিবেশন করেন। বিপুল সংখ্যক নেত্রকোনা প্রবাসী গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন। উৎসব আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তাগণ। শেষে সভাপতি মোস্তফা জামান ইদ্রিছী এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ