Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের উর্দ্ধতন কর্মকর্তাগণের বৈঠক : জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নৌবাহিনীর অংশগ্রহণ আরও বাড়াতে ফলপ্রসূ আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: June 7, 2019 | 8:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সদরদপ্তরে ৭ জুন জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া এবং অপারেশনাল সাপোর্ট বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সাথে আলাদা আলাদা বৈঠক করেন বাংলাদেশ নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এর আগে গতকাল জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাডভাইজর লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লয়টে বাংলাদেশ নৌ বাহিনী প্রধানের সাথে বৈঠক করেন।


বৈঠকসমূহে নৌবাহিনী প্রধান জাতিসংঘের নীল হেলমেটের অধীনে বিশ্ব শান্তিরক্ষায় ভূমিকা রাখার ক্ষেত্রে বাংলাদেশের শান্তিরক্ষীদের নিবেদিত দায়িত্ব পালন ও আত্মত্যাগের কথা উল্লেখ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌ বাহিনীর অংশগ্রহণ আরও বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বৈঠকগুলোতে। আলোচনায় প্রাধান্য পায় জাতিসংঘ সদরদপ্তর এবং ফিল্ড মিশনসমূহে উচ্চ পর্যায়ের পদসমূহে বাংলাদেশ নৌ বাহিনীর কর্মকর্তাদের পদায়ন, শান্তিরক্ষা মিশনসমূহে বাংলাদেশ নৌ বাহিনীর জনবল ও সরঞ্জামাদি বৃদ্ধির বিষয়গুলো।
জাতিসংঘের কর্মকর্তাগণ বাংলাদেশ নৌ বাহিনী থেকে পদায়নকৃত শান্তিরক্ষীসহ বাংলাদেশের সকল শান্তিরক্ষীদের কর্তব্যপরায়নতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। দক্ষ ও পেশাদার শান্তিরক্ষী পদায়ন, সর্বাধুনিক সরঞ্জামাদি সরবরাহ এবং বিভিন্ন মেগা ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি ও বাংলাদেশের নারী শান্তিরক্ষী বৃদ্ধির ব্যাপক প্রশংসাও করেন তাঁরা। বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রতি জাতিসংঘের আস্থা ও বিশ্বাস স্থাপনের জন্য নৌবাহিনী প্রধান ধন্যবাদ জানান। জাতিসংঘের উচ্চপদস্থ এসকল কর্মকর্তাগণকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান নৌ বাহিনী প্রধান।
বৈঠকসমূহে নৌ বাহিনী প্রধানের সাথে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ এবং নৌ সদরদপ্তরের পরিচালক (অপারেশন) কমডোর মাহমুদুল মালেক।
উল্লেখ্য নৌ বাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌ বাহিনীর অংশগ্রহণ বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও বৈঠকে অংশ নিতে চার দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV