Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ন্যায়বিচার নিশ্চিত হয়েছে:দেশবাসীর প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: May 2, 2011 | 11:06 PM

লাদেনের হত্যার খবর ঘোষণা করছেন প্রেসিডেন্ট ওবামা এএফপি।               ইউএসএনিউজ ডেস্ক: ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি আল কায়দার সংগঠক এবং প্রধান নেতা লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজ দেশের এবং বিশ্ববাসীর প্রতি বলেন, আজ রাতে (রোববার) যুক্তরাষ্ট্র এক অভিযান পরিচালনা করেছে এবং সে অভিযানে আল কায়দা নেতা ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। হাজার হাজার নারী, শিশু এবং নিরীহ মানুষকে হত্যার জন্য সন্ত্রাসী লাদেন দায়ী ছিলেন। এতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। তিনি বলেন, আমেরিকা একবার যা করার সিদ্ধান্ত নেয় তা অবশ্যই করে থাকে।২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ওইদিনের ভয়াল স্মৃতি আজো জাতির মনে ক্ষত হয়ে আছে। সেপ্টেম্বরের মেঘমুক্ত আকাশে ছিনতাই করা বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালিয়ে তা মাটিতে গুঁড়িয়ে দেয়। ওইদিন পেন্টাগন থেকে কালো ধোঁয়া উড়ছিল। পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে কতিপয় আরোহীর সাহসিকতায় আরও বহু মূল্যবান জীবন রক্ষা পায়। যদিও ফ্লাইট নং৯৩ বিধ্বস্ত হয়। তিনি বলেন, টুইন টাওয়ার হামলায় আমেরিকার ৩০০০ নাগরিক প্রাণ হারিয়েছিল। অসংখ্য শিশু তাদের বাবা-মাকে হারিয়েছিল। অনেক বাবা-মা কখনও অনুভব করেনি সন্তানের আলিঙ্গনের অনুভূতিটা কেমন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ দেশের জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, লাদেনের মৃত্যুর পরও আল কায়দা আমাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে এতে কোনো সন্দেহ নেই। এ জন্য তিনি সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।আল কায়দা এবং ওসামা বিন লাদেন সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, আমাদের যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে, তেমনি যারা যুক্তরাষ্ট্রে হামলার সঙ্গে জড়িত তাদের বিচারের সম্মুখীন করাও আমাদের দায়িত্ব। আমরা খুব দ্রুত জানতে পারি ৯/১১ হামলা চালিয়েছে আল কায়দা এবং এর পরিকল্পনার নেতৃত্ব দিয়েছেন ওসামা বিন লাদেন। যিনি খোলাখুলি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যারা পৃথিবীব্যাপী নিরীহ জনগণের হত্যার জন্য দায়ী। এ উদ্দেশ্যেই আমরা আল কায়দার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হই। আমাদের মিত্র, বন্ধু এবং আমাদের জনগণকে রক্ষা করার লক্ষ্যে।এ সময় ওসামা গ্রেফতার এড়াতে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান। এরপর আল কায়দা আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা থেকে তাদের কার্যক্রম চালাতে থাকে। এর পরিপ্রেক্ষিতে আমার নির্দেশেই পাকিস্তানের এবোটাবাদে মার্কিন সেনারা অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করে এবং তার মৃতদেহ নিয়ে আসে সঙ্গে করে। এএফপি।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV