পঞ্চাশোর্ধ্ব পুরুষরা নারীদের চেয়ে বেশি খিটখিটে!
সামাজিক সমীক্ষার ফল
ই উ এ স এ নিউজ ডেস্ক:৫২ বছরের বেশি বয়স হলেই ব্রিটিশরা হাসির কোনো বিষয় খুঁজে পান না। কেননা তখন তারা বদমেজাজি ও খিটখিটে মেজাজের পরিচয় দিতে শুরু করেন। আর একই বয়সের নারীদের তুলনায় পুরুষের মাঝে এ মনোভাব বা আচরণ বেশি দেখা যায়।
শুক্রবার প্রকাশিত একটি সামাজিক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। পঞ্চাশোর্ধ্ব ২ হাজার ব্রিটিশ নাগরিককে খুঁজে পাওয়া গেছে যারা তাদের চেয়ে কমবয়সীদের তুলনায় কম হাসে এবং অনেক বেশি অভিযোগ করে থাকে। এ সমীক্ষায় দেখা গেছে, বাচ্চারা দিনে ৩০০ বারের বেশি হাসে। তবে শিশুদের বয়ঃসন্ধির পর এ হাসির সংখ্যা কমতে থাকে। এ সময় একজন মানুষ গড়ে ছয়বার হাসে আর ষাটোর্ধ্ব মানুষ দিনে ২ দশমিক ৫ বার মুচকি হাসে। টেলিভিশন চ্যানেল ডেভ পরিচালিত এক মনুষ্য আচরণ নিরীক্ষণ সমীক্ষায় বলা হয়, হাসতে ভুলে যাওয়ার কারণ হিসেবে ব্রিটিশদের কৌতুক বলার অনভিজ্ঞতার কথা বলা হয়েছে।
জরিপটিতে দেখা গেছে, গড়ে একজন ব্রিটিশ নাগরিক দুটি কৌতুক জানে।
খবর রয়টার্স অনলাইনের।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature