Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ওয়ার্ড বিএনপি সভাপতি মজিবর রহমান খুন

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: March 7, 2011 | 3:42 PM

 সিএন এন বাংলাঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে গত ৭ই মার্চ সোমবার সকালে প্রতিপক্ষ মেম্বরপ্রার্থী ও সমর্থকদের হামলায় মজিবর রহমান (৪০) নামে আমড়াগাছিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বর প্রার্থী নিহত হয়েছে।আহত হয়েছেন তার দুই সহোদর ভাই সোহরাব (৪৫) হাবিব (৩৫) সহ আরো ৬ জন। আশংকাজনক অবস্থায় তাদেরকে মির্জাগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পর বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাবেক মেম্বর নিহত মজিবর রহমান মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে মেম্বরপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। সোমবার মনোনয়নপত্র বাছাই উপলে আমড়াগাছিয়া গ্রামের নিজ বাড়ী থেকে ভাইদের সাথে নিয়ে সকাল ১০টার দিকে রিটার্নিং অফিসারের দপ্তরে যাচ্ছিলেন।

 

পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমড়াগাছিয়া পাকা রাস্তায় তাদের পথ রোধ করে বর্তমান মেম্বর ও মেম্বরপ্রার্থী আলতাফ হোসেন, তার সহযোগী আনছার সরকার ও ১০/১২ জন সন্ত্রাসী। এরপর তাদের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপরি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়।খবর পেয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুণ পর মজিবর রহমান মারা যায়।ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, মৃত্যুর আগে আহত অবস্থায় সে হামলাকারীদের নাম ও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত বলে গেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এদিকে ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শহিদুল (২৭), হানিফ (২৮), জাহঙ্গীর (২৬), শাহিন (২৭) সোহেল (২৪), কামাল (৩০), সুলতান (৩৪) ও বশির (৩২)।এদিকে এলাকার বিভিন্ন সুত্র জানায়, কিছুদিন আগে নিহত মজিবরের বড় ভাই সোবাহানের (৬০) পায়ের রগ কেটে পঙ্গু করে দেয়া হয়। জনস্বাস্থ্য বিভাগের জনৈক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলামের বাড়ী আমড়াগাছিয়া ইউনিয়নে। নিজ এলাকায় আত্মীয় স্বজনদের আধিপত্য বিস্তারে তার নির্দেশে ঐ ঘটনা ঘটে।এলাকাবাসী সুত্রে আরো জানা যায় এই মজিবর রহমান ও তার ভাইয়েরা প্রত্যভাবে বিএনপি সমর্থক। এই ইউনিয়নের বিএনপি প্রার্থীরা বিজয়ী হওয়ার লক্ষ্যে  উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ঐক্যবদ্ধ্যভাবে নির্বাচনে লড়ছেন। জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পদে ও মজিবর লড়ছেন সদস্যপদে।ঘটনা সুত্রে জানা যায় গত বৃহস্পতিবার সন্ধায় সরকারী চাকুরীজীবী সিরাজ ইঞ্জিনিয়ার তার শ্যালক চেয়ারম্যান প্রার্থী সুলতান আহাম্মেদের নির্বাচনী প্রচারনায় অংশ নেন এবং সুলতান নির্বাচিত হলে স্থানীয় উত্তর আমড়াগাছিয়ার পুলের হাটে একটি মাদ্রাসায় ১৬ বান টিন রিলিফ দেয়ার অংগীকার করেন এবং প্রচুর নগদ অর্থ বিলি করেন তিনি। সরকারী কর্মকর্তারা নির্বাচনী প্রচারনায় সরাসরি অংশ নিতে পারেন না বলে মজিবর এর তীব্র প্রতিবাদ জানান। সিরাজ ইঞ্জিনিয়ারের বক্তৃতার সকল কথা বার্তা স্থানীয় লোকজনের কাছে রেকর্ড করা আছে বলে দাবী করে। চাকুরী হারানোর ভয়ে সিরাজ ইঞ্জিনিয়ার ঘটনার আগের দিন রাতে আলতাফ মেম্বারের সাথে মিটিং করে তরিঘরি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। সকালে পুর্ব পরিকল্পনা অনুযায়ী আলতাফ মেম্বারের নেতৃত্বে মজিবরে উপড়ে হামলা করা হয় বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। তবে সন্ত্রাসী হামলার ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হচ্ছেন না।ইতপুর্বে সিরাজ ইঞ্জিনিয়ার অবৈধভাবে ইউনাইটেড ব্রিকস নামে একটি ইটের ভাটা গড়ে তোলায় সেখানেও প্রতিবাদ করেছিলেন মজিবর এবং তখনো মজিবরের বাড়িতে সন্ত্রাসীদের দ্বারা লুটতরাজ করানো হয়। সেবারেও সিরাজ ইঞ্জিনিয়ারের টাকার প্রভাবে মামলাটি অকার্যকর হয়ে পরে। উল্লেখ্য সিরাজ ইঞ্জিনিয়ার বিএনপির আমলে বরিশালের একটি প্রজেক্ট থেকে দূর্নীতির দায়ে বরখাস্ত হয়েছিলেন কিন্তু বর্তমান সরকারের আমলে টাকার প্রভাবে এলাকায় তার রাজত্ব কায়েমে ব্যস্ত রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV