Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

পতিতাচক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে আইএমএফ-এর পদচ্যুত সাবেক প্রধান কান অভিযুক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: March 27, 2012 | 1:24 PM

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)-এর পদচ্যুত সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানকে সংঘবদ্ধ পতিতাচক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করা হয়েছে। এ চক্রটি সমাজের শীর্ষ পর্যায়ের গ্রাহকদের পতিতা সরবরাহ করতো বলে আইনজীবীরা দাবি করেছেন। আইনজীবীরা জানিয়েছেন, সোমবার ফ্রান্সের ৬২ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী এবং এক সময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী কানের বিরুদ্ধে সোমবার অভিযোগ আনার পর ১৩৫০০০ ডলার জামিনের মাধ্যমে তাকে মুক্তি দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের দু’দিন আগেই কানকে ফ্রান্সের লিলে শহরের তদন্তকারী ম্যাজিস্ট্রেট ডেকে তার বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন। এসব অভিযোগে তিনি দোষী প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে। কানের এক আইনজীবী রিচার্ড মালকা বলেছেন, তিনি (কান) দৃঢ়তার সঙ্গে নিজের অপরাধ অস্বীকার করেছেন। তিনি যাদের সঙ্গে মিশছেন তারা যে পতিতা সে সম্পর্কে কোন ধরনের ধারণাই কানের ছিল না বলে মালকা উল্লেখ করেন। আদালতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডমিনিক কানকে বিচারের আওতায় রাখা হয়েছে এবং কোন বাদী, বিবাদী, সাক্ষী বা পত্রিকার সঙ্গে চলমান মামলার ব্যাপারে কথা না বলার নির্দেশ দেয়া হয়েছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV