Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্তকে সঠিক বললেন নয়া প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: July 3, 2012 | 12:45 PM

  ডেস্ক: পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে চুক্তি বাতিল করার বিদায়ী প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সঠিক বললেন নয়া প্রেসিডেন্ট। গতকাল আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল করার সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে মন্তব্য করেছেন সংস্থাটির নয়া প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। কানাডীয় ওয়েবসাইট গ্লোব অ্যান্ড মেইলের সংবাদে জানা যায়, গতকাল দায়িত্ব নেয়ার পরপরই সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতে জিম কিম এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি মনে করি, ওই সিদ্ধান্ত ঠিক আছে। বাংলাদেশের দরিদ্র মানুষের মঙ্গলের বিষয়ে আমরা খুবই সজাগ। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে বিশ্ব ব্যাংক কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না’।
জিম কিমের পূর্বসূরী রবার্ট জেলিকের শেষ কর্মদিবসে গত শুক্রবার পদ্মা  সেতু প্রকল্পে ঋণ দেয়ার সিদ্ধান্ত বাতিল করার কথা জানায় বিশ্ব ব্যাংক।
একদিন পর শনিবার পদ্মা সেতু প্রকল্পের ঋণ বাতিল করে এক বিবৃতি দেয় বিশ্বব্যাংক। এতে এই প্রকল্পে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে বলে উল্লেখ করে বিশ্বব্যাংক। আর এর তদন্তে বাংলাদেশ সরকারের ইতিবাচক সাড়া না মেলায় তারা প্রকল্পে অর্থায়ন বাতিল করছে। উল্লেখ্য, ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ  দেয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV