Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ক বিরোধ নিরসনে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার সমঝোতায় ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: July 17, 2012 | 10:06 PM

কাউসার মুমিন, নিউইয়র্ক : পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্ত বিরোধ নিরসনে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার কোন চুক্তিতে পৌঁছাতে না পারায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পক্ষে এক লিখিত প্রতিক্রিয়ায় জানানো হয়, পদ্মা সেতু প্রকল্পকে এগিয়ে নেয়ার জন্য এ প্রকল্পে দুর্নীতি বিষয়ে বিশ্বব্যাংকের উদ্বেগসমূহ দূর করার কার্যকর শর্তাবলী সংবলিত একটি চুক্তিতে পৌঁছতে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক ব্যর্থ হওয়ায় আমরা হতাশ হয়েছি। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক বিগত ২৮শে জুন পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত নিলে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইতিপূর্বে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছিলেন, আমরা আশা করি আলোচনার মাধ্যমে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার একটি সমঝোতায় পৌঁছবে। কিন্তু সমপ্রতি ঢাকার একটি ইংরেজি দৈনিক এবং একটি টেলিভিশন চ্যানেলে প্রদত্ত সাক্ষাৎকারে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ‘গোল্পস্টেইন এলেন পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন  বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ খুব কম বলে মন্তব্য করলে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া জানতে মানবজমিন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের অফিস উল্লিখিত প্রতিক্রিয়া ব্যক্ত করে। সমপ্রতি বিশ্বব্যাংক অনেকটা ক্যাটাগরিক্যালী জানিয়ে দিয়েছে যে পদ্মা সেতু প্রকল্পে তারা আর ফিরছে না, যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নকে ব্যাহত করবে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি? বিশ্বব্যাংকের এ ধরনের সিদ্ধান্ত যা বাংলাদেশের মতো একটি দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রের উন্নয়নের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করবে, তার পরিবর্তনে বিশ্বব্যাংককে পরামর্শ দিতে যুক্তরাষ্ট্র কোন ভূমিকা রাখবে কি? এ প্রশ্নের উত্তরে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের পক্ষে ‘অফিস অব প্রেস রিলেশন্স’-এর প্রেস অফিসার পূজা ঝুনঝুনওয়ালা’ এ প্রতিবেদককে লিখিতভাবে জানান, পদ্মা সেতু প্রকল্পের কাজ যাতে এগিয়ে যায় সে বিষয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে সৃষ্ট উদ্বেগ নিয়ে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার সমঝোতায় আসতে পারেনি। এটা আমাদের জন্য হতাশাজনক। প্রতিক্রিয়ায় আরও বলা হয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উন্নয়নে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই সমর্থন জানিয়ে আসছে কেননা এর ফলে বাংলাদেশের মানুষের বাড়তি নিরাপত্তা ও সমৃদ্ধির সম্ভাবনা এবং আঞ্চলিক সংযোগ সমপ্রসারণের সুযোগ আছে।  এর পিছনে কোন ব্যক্তি বা গোষ্ঠীর হাত থাকতে পারে বলে স্টেট ডিপার্টমেন্ট মনে করে কি? এমন প্রশ্নের জবাবে সরাসরি কোন উত্তর না দিয়ে বলা হয়, সব বিষয়ে জবাব দেয়ার উপযুক্ত কর্তৃপক্ষ শুধু বিশ্বব্যাংক। বিগত ১১ই জুলাই বিশ্বব্যাংক সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে যে স্মারকলিপি দেয়া হয়, বিশ্বব্যাংকের পক্ষ থেকে গত সোমবার বা চলতি সপ্তাহের মধ্যে এর জবাব দেয়া হবে মর্মে ঢাকার কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাংকের বাংলাদেশ-ভারত ডেস্কের কর্মকর্তা ক্যামলা পারিয়াদাভেন ফোন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিকে স্মারকলিপির জবাব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায় ক্যামলা পারিয়াদাভেন মূলত বাংলাদেশ ডেস্কের একজন সিনিয়র কান্ট্রি প্রজেক্ট এসিস্টেন্ট এবং স্মারকলিপির জবাব বিষয়ে জানতে তার অফিসে বেশ কয়েকবার ফোন করে তাকে না পেয়ে ভয়েস মেসেজ রাখা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কোন যোগাযোগ করেননি। এ বিষয়ে বিশ্বব্যাংকে কাজের অভিজ্ঞতা আছে করছেন এমন একজন বিশেষজ্ঞের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মনে হচ্ছে পদ্মা সেতু ইস্যুটি বিশ্বব্যাংকের কাছে এখন একটি ডেড ইস্যু। এদিকে পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংক থেকে কোন ইতিবাচক সিদ্ধান্ত না আসার ইঙ্গিত পেয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মী এখন মনোযোগ দিয়েছেন ঢাকায় নেয়া সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পদ্মা সেতুর জন্য সর্বোচ্চ পরিমাণের তহবিলের সংগ্রহ অভিযানে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া এক ইমেইল বার্তায় জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এখন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার সবক’টি অঙ্গসংগঠন মিলে একযোগে আমেরিকা জুড়ে প্রবাসীদের কাছে ‘পদ্মা ব্রিজ বন্ড’ জনপ্রিয় করার জন্য এক বিশেষ প্রচারণা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচিতে যথারীতি দেশের মতো প্রবাসেও অগ্রণী ভূমিকা রাখছে ছাত্রলীগ।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV