Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সব অভিযোগ ঠিক আছে: বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: June 14, 2013 | 9:08 PM

কাউসার মুমিন, যুক্তরাষ্ট্র : ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি বিষয়ে সমপ্রতি বাংলাদেশ সরকারের কাছে দাখিলকৃত বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের তদন্ত প্রতিবেদনে ইতিপূর্বে বিশ্বব্যাংক কর্তৃক উত্থাপিত দুর্নীতির সকল অভিযোগ ঠিক আছে’ বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। তবে এ বিষয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক)  তদন্ত গ্রহণযোগ্য হয়েছে কি না, সে সম্পর্কে জানতে হলে বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংকের মুখপাত্র। গতকাল এ সম্পর্কে জানতে চাইলে ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের সদর দপ্তরে ব্যাংকের এক্সটার্নাল এফেয়ার্স ম্যানেজার আলেক্সান্ডার ফার্গুসনের অফিস থেকে এ কথা বলা হয়। গতকাল মার্কিন সময় বেলা দুপুরে বিশ্বব্যাংক অফিসে মানবজমিন প্রতিনিধির যোগাযোগের সময় এক্সটার্নাল এফেয়ার্স ম্যানেজার আলেক্সান্ডার ফার্গুসন অফিসে অনুপস্থিত ছিলেন। তিনি আগামী সোমবার কর্মস্থলে যোগ দেবেন। ‘পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি বিষয়ে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের সর্বশেষ তদন্ত প্রতিবেদনে ঠিক কি পাওয়া গেল, এর সঙ্গে বিশ্বব্যাংকের ইতিপূর্বে উত্থাপিত দুর্নীতির অভিযোগসমূহ এবং বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের নিজস্ব তদন্তের মিল-অমিল কতটুকু- এমন প্রশ্নের জবাবে এক্সটার্নাল এফেয়ার্স ম্যানেজারের অনুপস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা কর্মকর্তা জানান, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি বিষয়ে ইতিপূর্বে উত্থাপিত ব্যাংকের অভিযোগসমূহ সঠিক আছে, এ বিষয়গুলো নিয়ে ব্যাংকের পক্ষ থেকে আগেও অনেক বলা হয়েছে। দুর্নীতির অভিযোগগুলো ব্যাংকের ওয়েবসাইটেও আছে এবং এ বিষয়ে বাংলাদেশের মিডিয়ায় বিস্তর লেখালেখি হয়েছে। সুতরাং নতুন করে সুনির্দিষ্টভাবে বলার কিছু নেই।’ এদিকে তদন্ত প্রতিবেদনটি কবে নাগাদ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, বিষয়টি আগামী সোমবার আলেক্সান্ডার ফার্গুসন অফিসে যোগ দিলে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ওপর বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল তাদের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে গত সপ্তাহে এবং তদন্তে প্রাপ্ত ফলাফল বিশ্বব্যাংকের সিনিয়র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে দাখিলও করেছে এই স্বাধীন আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল। ইতিমধ্যেই বিশ্বব্যাংকের বাংলাদেশে নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট বিশেষজ্ঞ প্যানেলের এই তদন্ত প্রতিবেদন বিগত ১১ই জুন ঢাকায় বাংলাদেশের অর্থমন্ত্রীর কাছে দাখিল করেছেন। এ বিষয়ে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তখন অর্থমন্ত্রী জানান, ‘বিশ্বব্যাংকের প্রতিবেদনটি তিনি মোটামুটি পড়েছেন। যদিও পরিশিষ্টসহ আরও কিছু পড়ার বাকি আছে কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে প্রতিবেদন ঠিকই আছে।’ এরই সূত্র ধরে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের সর্বশেষ তদন্ত প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত জানতে গতকাল বিশ্বব্যাংকের সদর দপ্তরে যোগাযোগ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি অফিসের মুখপাত্র দীনা আলনাগার এক লিখিত বার্তায় এ প্রতিনিধিকে জানান, ‘পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের তদন্ত কার্যক্রম পর্যালোচনার জন্য ২০১২ সালের ৫ই অক্টোবর বিশ্বব্যাংক এ বিষয়ের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি তিন সদস্যের স্বাধীন আন্তর্জাতিক প্যানেল গঠন করে। এই স্বাধীন প্যানেলের সভাপতি হলেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সাবেক চিফ প্রসিকিউটর ল্যুইস মোরেনো ও‘ক্যাম্পো। অন্য সদস্যরা হলেন চীনের হংকং স্পেশাল এডমিনিস্ট্রিটিভ জোনের ‘ইন্ডিপেনডেন্ট কমিশন এগেইনস্ট করাপশন-এর সাবেক কমিশনার টিমোথি টং এবং বৃটেনের সিরিয়াস ফ্রড অফিসের সাবেক পরিচালক রিচার্ড এল্ডারম্যান।’ দীনা আলনাগার আরও জানান, ‘এই স্বাধীন আন্তর্জাতিক প্যানেল তাদের তদন্ত শেষ করেছেন এবং এর গুরুত্বপূর্ণ ফলাফল ইতিমধ্যেই ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপনা পর্ষদকে জানিয়েছেন। শিগগিরই এই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে।’ এদিকে বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি অফিসের ২০১২ সালের প্রতিবেদনে, বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির উল্লেখযোগ্য প্রমাণ পাওয়ায় ওই প্রকল্পে ব্যাংকের ২্থ৯ বিলিয়ন ডলারের ঋণ বাতিলের সিদ্ধান্তকে ব্যাংকের অনেক বড় একটি অর্জন বলে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে বিশ্বব্যাংকের ঋণ বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করে বলা হয়, এর ফলে ব্যাংক বিপুল পরিমাণ টাকা অপচয়ের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে।’
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV