Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

‘পদ্মা সেতু প্রসঙ্গে ড. ইউনূসের সহযোগিতায় বিশ্ব ব্যাংকের ডাহা মিথ্যাচার’ শিরোনামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে পরিবেশিত খাদ্য নিয়ে সাংবাদিকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া!

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: February 17, 2017 | 12:28 AM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে গরুর মাংস পরিবেশন করায় সংবাদ সম্মেলন শেষে উপস্থিত বেশ কয়েকজন আপত্তি ও প্রতিবাদ করেন। এ বিষয়ে দুই/একজন সাংবাদিক ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। শব্দ নিউজ

গত ১৬ ফেব্রুয়ারী রাতে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ‘পদ্মা সেতু প্রসঙ্গে ডঃ ইউনূসের সহযোগিতায় বিশ্ব ব্যাংকের ডাহা মিথ্যাচার’ শিরোনামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে কানাডিয়ান আদালতে পদ্মা সেতু প্রকল্প সর্ম্পকিত মিথ্যা প্রমানিত হওয়ায়, বাংলাদেশ, দেশের জনগন ও সরকারের জয় হয়েছে বলে লিখিত বক্তব্যে বলা হয়। সেই সাথে ডঃ ইউনূস সহ যারা এই মিথ্যাচারে জড়িত ছিলেন,তাদের বিরুদ্ধে কমিশন গঠন করে শাস্তির দাবী করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

সংবাদ সম্মেলন শেষে উপ¯িথত সাংবাদিক ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে গরুর মাংস দিয়ে খাবার বিতরণ করা হয়। এসময় অন্য ধর্মাবলম্বীরা এবং স্বাস্থ্যগত কারণে যারা গরুর মাংস খান না, তারা খাদ্য গ্রহন করলেও,গরুর মাংস দেখে ফিরিয়ে দেন। বিষয়টি একাত্তর টেলিভিশন যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও সাপ্তাহিক বর্ণমালা সম্পাদকের দৃষ্টিতে এলে, তিনি প্রবল আপত্তি করে বিষয়টি আয়োজকদের জানান। তখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুস ছামাদ আজাদ অনাকাঙ্খিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন বলে, জনাব মাহফুজুর রহমান এ প্রতিবেদককে জানান।

এ ব্যাপারে চ্যানেল আই যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরণের অনুষ্ঠানে অনেকের জন্য আপত্তিকর খাবার পরিবেশন করা ঠিক হয় নাই। এতে যাদেরকে আমন্ত্রন জানানো হয়েছিল তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে।

অন্য একজন সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন,আওয়ামী লীগের মত একটি অসাম্প্রদায়িক দল, যেখানে বিভিন্ন ধর্ম-বর্ণের নেতা-কর্মীরা উপস্থিত থাকেন, সেই দলের কাছে এধরণের আচরণ প্রত্যাশিত নয়। তাদের উচিত ছিল সবার গ্রহনযোগ্য খাবার পরিবেশন করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুস ছামাদ আজাদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুস ছামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুখ আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা ফজলুর রহমান, ডাঃ মাসুদুর রহমান, সৈয়দ বসারত আলী, সোলেয়মান আলী, মহিউদ্দিন দেওয়ান, হাজী এনাম, আব্দুল হাসিব মামুন, তৈয়বুর রহমান টনি, মেজবাহ আহমেদ, ফরিদ আহমেদ প্রমূখ।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, পদ্মা সেতু প্রকল্প নিয়ে যখন ষড়যন্ত্র শুরু হয়, চরম মিথ্যাচার হয়, তখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে এর প্রতিবাদে বিক্ষোভ- সমাবেশ করা হয়। লিখিত বক্তব্যে বিশ্ব ব্যাংককে বাংলাদেশের জনগনের কাছে দুঃখ প্রকাশ করার কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য :

পদ্মা সেতু প্রসঙ্গে ডঃ ইউনুসের সহযোগিতায় বিশ্ব ব্যাংকের ডাহা মিথ্যাচার

সম্মানিত সম্পাদক, সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দ,
আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র আওয়াী লীগের পক্ষ থেকে আজকের সাংবাদিক সম্মেলনে আপনাদের জানাই স্বাগতম ও শুভেচ্ছা।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
অমর একুশে মহান শহীদ দিবস-এর আর মাত্র কয়েকদিন বাকী। মহান শহীদ দিসব উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল ভাষা শহীদদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা তথা স্বাধীনতা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতিসংঘের সহযোগিতায় বিশ্ব দরবারে ২১শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে প্রতিষ্ঠিা লাভ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান চিরস্মরনীয়।

প্রিয় সাংবাদিক ভায়েরা,
মূলত: বাংলাদেশের বহুল আলোচিত ও সর্বাধিক ব্যয়বহুল প্রকল্প ‘পদ্মা সেতু প্রকল্প’ নিয়ে বিগত দিনের তথাকথিত অভিযোগের পর কানাডীয়ান আদালতের রায়ের পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরতেই আজকের এই সাংবাদিক সম্মেলন। আমরা, আপনারা তথা দেশবাসী এমনকি বিশ্ববাসী জানেন যে, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে চরম মিথ্যা, বানোয়াট ও মনগড়া অভিযোগের প্রেক্ষাপটে জননেত্রী শেখ হাসিনার সরকার এক চ্যালেঞ্জের মুখে বিশ্ব ব্যংকের অর্থায়ন ছাড়াই পদ্মা সেতু বাস্তবায়ন করছেন। অথচ বিশ্ব ব্যাংক সহ দেশের কতিপয় তথা কথিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনুস সহ মুখচেনা কতিপয় সুশীল সমাজ তৎকালীন সময়ে পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে মিথ্যা অভিযোগ করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়েছেন এবং ষড়যন্ত্র করছেন। জনবান্ধব সরকার তথা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা ও দৃঢ়তায় আজ সেই সকল অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। সর্বশেষ কানাডীয়ান আদালতে পদ্মা সেতু প্রকল্প সম্পর্কিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এই রায়ে বাংলাদেশ, দেশের জনগণ ও সরকারের জয় হয়েছে। এজন্য আমরা গর্ব অনুভব করছি। পাশাপাশি যারা এই অভিযোগ করেছিলেন তাদের প্রতি জানাই চরম ঘৃণা ও ধিক্কার জানিয়ে অবিলম্বে তাদের ভুল শিকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবী জানাচ্ছি। সময় এসেছে তাদের চিহ্নিত করে দেশের উন্নয়নের জয়যাত্রাকে অব্যাহত রাখার।

সম্মানিত সাংবাদিক ভাইয়েরা,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বিশ্ব ব্যাংক সহ বিশ্বেও বিভিন্ন উন্নয়ন সংস্থা বাংলাদেশের উন্নয়নের অংশিদার। একের পর এক দেশের উন্নয়ন কর্মকান্ড দেখে তারা বিস্মিত, তারা অভিভূত। স্বয়ং বিশ্ব ব্যাংক প্রতিনিধি সম্প্রতি বাংলাদেশ সফর করে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি সহ দেশের সার্বিক উন্নয়ন-অগ্রগতি দেখে অভিভূত হয়েছে। আর এর মধ্য দিয়েই প্রমানিত হলো যে আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, উন্নয়নের সরকার, অগ্রগতির সরকার। দেশ ও জনগণের স্বার্থে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা শেখ হাসিনার সরকার রাখে। এজন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তার সরকার ও মন্ত্রী পরিষদকে জানাই সংগ্রামী প্রাণঢালা অভিনন্দন।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল কর্মকান্ডের অংশিদার আপনারাও। আমাদের সকল সুখ-দু:খের সাথী আপনারা। এজন্য দলের পক্ষ থেকে আমনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তারপরও স্মরণ করিয়ে দিতে চাই যে, পদ্মা সেতু প্রকল্প নিয়ে যখন ষড়যন্ত্র শুরু হলো, চরম মিথ্যাচার হলো তখন আমরা প্রবাসীদের নিয়ে ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরের সামনে প্রতিবাদ আর বিক্ষোভ-সমাবেশ করেছি, দলের পক্ষ থেকে বিশ্বব্যাংক প্রধানের কাছে স্মারকলিপি দিয়েছি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী ও সফল সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে দলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ শত শত প্রবাসী সেই সমাবেশে অংশ নেন। সেই সমাবেশ ছিলো একটি ঐতিহাসিক ও স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। সেই সমাবেশ ও স্মারকরিপি প্রদানের এক সপ্তাহের মধ্যে বিশ্ব ব্যাংক বিষয়টি গুরুত্বেও সাথে দেখার আশ্বাস দিয়ে উত্তর দেয়। সেই সময়ে বিশ্ব ব্যাংক বিশ্বাস না করলেও আজ বিশ্ব ব্যাংক বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে, বাংলাদেশ সরকার, সরকারের মন্ত্রী, আমলারা দূর্নীতি করেনি। আমরা আজকের সম্মেলন থেকে সেই বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণকারী দলের সকল নেতা-কর্মী ও প্রবাসীদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি আপনাদের মাধ্যমে ডঃ ইউনুসসহ যারা এই ডাহা মিথ্যা অভিযোগে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করে বাংলদেশের প্রচলিত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি এবং বিশ্ব ব্যাংকও যেন তাদের ভূল শিকার করে বাংলাদেশর জনগনের কাছে দুঃখ প্রকাশ করে।

সম্মানিত সাংবাদিক ভাইয়েরা,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আগামী দিনে দেশ আরো এগিয়ে যাবে। সরকারের ভিষন ২০২০ বাস্তবায়ন সহ আমাদের আগামী দিনের নেতা বঙ্গবন্ধুর সুযোগ্য নাতি, প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ-এর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে আগামী দিনের চলার পথে আপনাদের পাশে পাবো এই প্রত্যাশা রেখে এবং উপস্থিত সবার প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

জয় বাংলা ॥ জয় বঙ্গবন্ধু ॥ বাংলাদেশ চিরজীবী হউক

ধন্যবাদান্তে-
স্বাঃ/ স্বাঃ/
মোল্লা ফজলুর রহমান    আব্দুস সামাদ আজাদ
ভারপ্রাপ্ত সভাপতি         ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
৩৪৭-৫৫৩-৬১৬৩

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV