Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

পন্ডিত রামকানাই দাশ বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মাঝে : নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: September 10, 2016 | 6:38 PM

নিউইয়র্কঃ বাংলা লোক সংগীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের প্রবাদ পুরুষ পন্ডিত রামকানাই দাশের দ্বিতীয় মহাপ্রয়ান দিবস পালন উপলক্ষে শুক্রবার ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তারা এই মহান সাধকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি তাঁর অমর সৃষ্টিকর্মের মাধ্যমে অনন্তকাল বেঁচে থাকবেন। তাঁর রচিত এবং সুরারোপিত সংগীত বাংলা সঙ্গীতের ভান্ডারকে অনেক সমৃদ্ধ করেছে। পন্ডিত রামকানাই দাশ ছিলেন অত্যন্ত প্রগতিশীল চিন্তাধারার একজন মানুষ। মানবধর্মে বিশ্বাসী এই মহান সাধকের সৃষ্টিতে আজানের ধ্বনিও গভীর প্রভাব ফেলেছে। রাগভিত্তিক তাঁর সৃষ্ট প্রতিটি গানই অসাধারন সৃষ্টি বলেও অনুষ্ঠানের বক্তারা অভিমত ব্যক্ত করেন।

পন্ডিতজির মহাপ্রয়ান দিবস পালন উপলক্ষে আয়োজিত ‘রামকানাই গীতি কর্মশালা’র উধবোধন করতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক এবং তাঁর একান্ত স্নেহভাজন আকবর হায়দার কিরন বলেন, তাঁর মতো একজন ক্ষণজন্মা মানুষকে খুব কাছে থেকে দেখার, বিভিন্ন সংবাদ মাধ্যমের জন্যে তাঁকে একাধিকবার ইন্টারভিউ করার পরম পরম সৌভাগ্য আমার হয়েছিল। কিরন বলেন, বাংলাদেশ সরকার পন্ডিত রামকানাই দাশকে একুশে পদকে সম্মানিত করে একটি চমৎকার এবং প্রশংসনীয় কাজ করেছে।
পন্ডিতজির কন্যা এবং খ্যাতনামা নজ্রুল সংগীত শিল্পী কাবেরি দাশের পরিচালনায় আয়োজিত দিনব্যাপী ‘রামকানাই গীতি কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তাঁর কন্যাসম ছাত্রী, প্রবাসের সুপরিচিত সংগীত এবং নাট্যশিল্পী শিরিন হোসেন এবং সংগীত পরিষদ নিউইয়র্কের অন্যতম শিল্পী তাহরিনা পারভিন প্রীতি। অনুষ্ঠানের জন্যে একটি চমৎকার ব্যাকড্রপ তৈরি করেন শিল্পী জাহেদ শরীফ।

বিশিষ্ট ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠানটি দেখালে বিশ্বের বিভিন্ন স্থান
থেকে পন্ডিত রামকানাই দাশের অনেক ভক্ত এবং অনুরাগী অনুষ্ঠান সরাসরি উপভোগ করার সুযোগ লাভ করেন। এখানে উল্লেখযোগ্য যে তাঁর দ্বিতীয় প্রয়ান দিবস উপলক্ষে ঢাকা, সিলেট সহ দেশের অন্যান্য স্থানেও একাধিক অনুষ্ঠান আয়োজিত হয়। সংগীত পরিষদ সিলেট শাখা থেকেও তাঁর সংগীত নিয়ে বিশেষ কর্মশালা আয়োজিত হয়। পন্ডিত রামকানাই দাশের সন্তান পিনুসেন দাশ ছায়ানটের একজন শিক্ষক এবং দেশের একজন খ্যাতনামা তবলাবাদক। তাঁর নাতনী পারমিতা মুমু এবং শ্রুতিকনা উচ্চাঙ্গ এবং লোকসংগীতের ক্ষেত্রে উত্তর আমেরিকায় সুপরিচিত নাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV